শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা : অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৩

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩, ৯:১৪ পিএম
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা : অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৩
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হোসেনের ওপর বোরকা পরে গুলি চালানো দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগে সাহিদুল ইসলাম ওরফে সাদ্দাম মাস্টার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা তিনটি অস্ত্রসহ মাজহারুল ইসলাম সৈকত নামে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনে-রাতে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন স্থানে তাদের গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ।

বুধবার সকালে বিষয়টি সাংবাদিকদের জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তার ভাষ্য, জামাল হোসেনের ওপর বোরকা পরে গুলি চালানো তিনব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো- দেলোয়ার হোসেন ওরফে দেলু, কালা মনির ও আরিফ।

গ্রেপ্তার দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, শুক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটনানো হয়। হত্যার আগে গৌরীপুর এলাকার পাওয়ার হাউজে বসে পরিকল্পনা করে। পরে তিনজন অস্ত্র নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে গৌরীপুর বাজারে যায়।

মেজর মোহাম্মদ সাকিবের দাবি, দেলোয়ার হোসেন জানিয়েছে তিনি ছাড়াও কালা মনির ও আরিফ হত্যাকাণ্ডে অংশ নেয়। মঙ্গলবার তাকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি দাউদকান্দি উপজেলার চর চারুয়া গ্রামে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। হত্যায় জড়িতদের পালিয়ে যেতে সহায়তাকারী সাদ্দাম মাস্টার স্থানীয় একটি বেসরকারি কলেজের আইসিটিবিষয়ক প্রভাষক। তার বাড়ি তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামে। একই দিন তাকে তিতাসের গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া বেলা ১১টার দিকে পুলিশ সুপার আবদুল মান্নান সাংবাদিকদের জানান, জামাল হোসেন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি, তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের মাজহারুল ইসলাম সৈকতের কাছে রেখে যান। গ্রেপ্তার মাজহারুল ইসলাম সৈকত জিজ্ঞাসাবাদে জানিয়েছে ‘জামাল হত্যাকাণ্ডে জড়িতরা তার পরিচিত। তারা হত্যার পর বুড়িচং উপজেলার নিমসার বাজারে এসে তাকে দুটি ব্যাগ দেয়। এর একটিতে ছিল অস্ত্র ও গুলি এবং অপরটিতে ছিল মোবাইল ফোন। সে হামলাকারীদের সঙ্গে গাড়িতে উঠে চান্দিনা উপজেলা পরিষদে যাওয়ার রাস্তার পাশের একটি ঝোপে অস্ত্রের ব্যাগ লুকিয়ে রাখে।’

 

পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে নিমসার বাজার এলাকা থেকে সৈকতকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যমতে অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অস্ত্রের ব্যাগ উদ্ধার করা হয়। এতে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ২৪ রাউন্ড গুলি, দুটি নেকাব ও একটি জিন্স প্যান্ট পাওয়া গেছে। একই রাতে দেবিদ্বারের একটি ফার্মেসি থেকে জড়িতদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা করেন গোয়েন্দা শাখার (ডিবি) ওসি।

তদন্ত কর্মকর্তা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, অস্ত্রসহ গ্রেপ্তার সৈকতকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গ্রেপ্তার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিনের দাবি, যুবলীগ নেতা জামাল হত্যা মামলার আসামি আরিফুল ইসলাম ও সুজন মিয়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। মাজহারুল ইসলাম সৈকত দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুধবার সৈকতকে সাময়িক বহিস্কার করেছে। এছাড়া জেলা কমিটির দুই সহসভাপতির বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে।

গত ৩০ এপ্রিল রাত সোয়া আটটার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জামাল হোসেনকে গৌরীপুর পশ্চিম বাজারে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি থানায় ৯ জনের নামে মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার।

অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম
অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন রুবেলের বিরুদ্ধে একাধিক ভয়াবহ অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, রুবেল দেশে বসে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং কুমিল্লায় একাধিক মিছিলে অংশ নিয়েছেন। তাদের অভিযোগ, শান্ত কুমিল্লাকে অশান্ত করতে তিনি উঠতি বয়সী যুবকদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার চেষ্টা করছেন।

 

অভিযোগ রয়েছে, রুবেল ভারত থেকে নিষিদ্ধ মাদক এনে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেন। সুন্দরী নারী ও তরুণদের ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন। তার সহযোগীদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে ছাত্র আন্দোলন দমন ও পীড়নের অভিযোগও উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, রুবেল ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করে একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সাধারণ মানুষের নামে তৈরি এনআইডি ব্যবহার করে গ্রেফতার হলে আসল অপরাধী পার পেয়ে যায়। এসব পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও পাওয়া গেছে।

 

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রুবেল কখনো নিজেকে ডিবি পুলিশ, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রশাসনের লোক দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। সম্প্রতি সদর দক্ষিণের লালবাগ এলাকায় পুকুর খননের মাটি পরিবহনের সময় শরীফ ও রিয়াদের তিনটি ড্রামট্রাক আটক করে রুবেল। ভুক্তভোগীদের দাবি, প্রথমে তাদের কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়, পরে তা কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ট্রাকগুলো প্রশাসনের কার্যালয়ে জমা দিয়ে অবৈধ মাটি পরিবহনের অভিযোগ সাজানো হয়।

 

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)-এর ভাই ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ারের ঘনিষ্ঠ পরিচয়কে পুঁজি করে রুবেল সাংস্কৃতিক সম্পাদক পদ বাগিয়ে নেন। সেই পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

 

সচেতন মহল বলছে, রুবেলের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তারা নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,

“বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় আইনগত ব্যবস্থা নিতে পারছি না।”

 

এ বিষয়ে জামাল উদ্দিন রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

নাসির উদ্দিন প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম
বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

 

বরুড়া উপজেলার ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সুলতানপুর বাজারে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সুলতানপুর বাজার গোল চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মিজানুর রহমান (মোল্লা), উপজেলা যুবদলের সদস্য ও সমাজসেবক মো. সোমন আহমেদ, মো. সাহিন হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহনেওয়াজ, সাবেক ছাত্রনেতা শাহজান মিদ্দা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরুড়ার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে বিপুল ভোটে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা জাকারিয়া তাহের সুমনকে একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা উল্লেখ করে বলেন, উন্নয়ন ও জনগণের কল্যাণে তার বিকল্প নেই। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার মাধ্যমে বরুড়াবাসী গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লায় জামায়াতপন্থী আইনজীবী বিদেশি অস্ত্রসহ আটক বিতর্কে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
কুমিল্লায় জামায়াতপন্থী আইনজীবী বিদেশি অস্ত্রসহ আটক বিতর্কে প্রতিবাদ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লায় সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ দল বৃহস্পতিবার ভোরে নগরের টমছমব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে আটক করে। তার কাছ থেকে ৫টি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুমিল্লা আদালতের আইনজীবী ও এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের বাসায় অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাসুদুল হককে জামায়াতপন্থী আইনজীবী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। এ ঘটনায় আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

 

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, “আরিফুলকে আটক করার পর তার মোবাইল ফোনে অস্ত্রের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মাসুদুল হকের বাসায় অস্ত্র থাকার তথ্য দেয়। পরে তাৎক্ষণিক অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।”

 

জামায়াতের প্রতিবাদ :

 

তবে এ ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, এডভোকেট মাসুদুল হককে জামায়াতপন্থী আইনজীবী আখ্যায়িত করা মিথ্যা ও ভিত্তিহীন। মহানগর জামায়াতের প্রচার সম্পাদক কামারুজ্জামান সোহেল বলেন, “মাসুদুল হকের জামায়াতের সঙ্গে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। তিনি জামায়াতের কোনো পর্যায়ের নেতা-কর্মী নন এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত নন। ভুল তথ্য প্রকাশ করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।”

 

এই ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় আইনজীবী মহল ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। পুলিশের বক্তব্যে অস্ত্র উদ্ধারের বিষয়টি স্পষ্ট হলেও জামায়াতের প্রতিবাদে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্ধারের প্রমাণ হাজির করছে, অন্যদিকে জামায়াত দাবি করছে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নাম জড়ানো হচ্ছে। ফলে বিষয়টি এখন আইনি প্রক্রিয়া ও আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

×
Skip to toolbar