রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

“তাজুল ইসলামের বিকল্প শুধু তিনি নিজেই, আমরা সবাই তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩, ২:২৩ পিএম
“তাজুল ইসলামের বিকল্প শুধু তিনি নিজেই, আমরা সবাই তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ’
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে স্থানীয় লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলামের উন্নয়ন সমন্বয়কারী মো.কামাল হোসেন, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিন উদ্দিন চৌধুরী।

এ সময় বক্তারা বলেন, আমাদের নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম একজন আলোকিত মানুষ। তাঁর যোগ্য নেতৃত্বের কারণে লাকসাম ও মনোহেগঞ্জ উপজেলা এখন উন্নয়নের রোল মডেল। যোগ্য নেতৃত্বের কারণে কুমিল্লা-৯ আসনে তাজুল ইসলামের বিকল্প শুধুমাত্র তিনি নিজেই। আমরা সকলে তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা.মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন রশীদ সেলিম, তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক মো.শহিদুল্লাহ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ওসমান গনি ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর মোশাররফ হোসেন বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, এক সময় লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভায় এলে উন্নয়ন নিয়ে আপনাদের অনেক চাহিদা ও দাবি থাকতো। কিন্তু আজকের সভায় তেমনটা দেখা যায়নি। কারণ এরই মধ্যে আপনাদের অনেক দাবি ও চাহিদা আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম পূরণ করে দিয়েছেন। বাকী কাজগুলোও খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে- ইনশাআল্লাহ। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জন্য কাজ করতে হবে।

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ পিএম
জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে। এই আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলিনভাবে বিনির্মাণ করা সম্ভব। জুলাইয়ে যারা অংশগ্রহন করেছে তাদের একটা চেতনা ছিলো, শাহাদাতের তামান্না ছিলো। যারা শুধু ইসলামকে জানেন তাদের মধ্যেই নয়, এই তামান্না তৈরী হয়েছিল যারা ইসলামকে কম জানেন তাদের মধ্যেও। বালক ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে তামান্না তৈরী হয়েছিল আমি শহীদ হবো। এই তামান্নাই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম করেছে। শনিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লার দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভবনার দেশ। বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে এমন ভাবে নষ্ট করেছে, দেশকে সামনে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেওয়া হছেয়ে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা পাচার করে তারা আজ বেগম পাড়ায় বিলাশী জীবন যাপন করছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমরা চাই আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষ নেতৃত্বে আসুক। দেশের সাধারণ মানুষও ভালো মন্দ বুঝে গেছে। আগামী নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নিবেন।
শিবির সভাপতি আরো বলেন, বর্তমান প্রজন্মের চাওয়াকে ধারন করে যারা রাজনীতি করতে চাইবে তারাই শুধু বাংলাদেশে রাজনীতি করতে পারবে, আর না হয় রাজনীতি করতে পারবে না। এই প্রজন্ম আর্দশিক রাজনীতির মধ্যদিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায় কাজগুলো যে ব্যক্তি বা দল করবে আমরা তার বিরুদ্ধে দাড়িয়ে যাবো।
দেবীদ্বার উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমীর ফেরদৌস আহমেদেও সঞ্চালনায় দেবীদ্বার উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (কুমিল্লা ও নোয়াখালী) অঞ্চল টীমের সদস্য কাজী মোঃ নজরুল ইসলাম খাদেম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবদুল মতিন, গাজীপুর মহানগরীর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জামায়াতের ইউরোপ ইউনিয়নের মূখপাত্র ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক মোল্লা, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রক্ষ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ পরিষদের সদস্য আসাদুজ্জামান ভূইয়া, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক দাওয়া সম্পাদক মোঃ মোজ্জাফর হোসেন, কুমিল্লা উঃ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ সানাউল্লাহ রাসেল।

চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডিজিএম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ বেলাল হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবান্ন কর্পোরেশন এর প্রধান নির্বাহী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রমিস এসেট্স লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট সমাজসেবক মো. ইসরাফিল মোল্লা, মিনহাজ ওভারসীজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, জে.বি ইন্টারন্যাশনাল, ঢাকা এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক মো. বাহাদুর হোসাইন, দেড়কোটা আছিয়া খাতুন মহিলা মাদরাসার পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন মজুমদার, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শামীম খন্দকার, দুবাই প্রবাসী ও তরুণ সমাজসেবক মো. আব্দুল হান্নান মোল্লা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কপিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মো. রাকিব হোসেন মোল্লার পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সাইফুদ্দীন মজুমদার, আব্দুল কাদের মোল্লা, আবুল বাশার মোল্লা, সাংবাদিক মো. মাছুম, হাফেজ মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মো. শরীফুল ইসলাম, হাফেজ মো. ওবায়েদ উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম
চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা-২০২৫ শনিবার (০৬ ডিসেম্বর) একযোগে পৃথক তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম পৌরসভাধিন ০১নং সেন্টারে এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় সাতটি বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের নার্সারি/কেজি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাছাইকৃত প্রায় দুইশত কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও একই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মিয়াবাজার সেন্টারে (০২নং) নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী এবং গত শুক্রবার (০৫ ডিসেম্বর) উপজেলার মুন্সীরহাট বালিকা বিদ্যালয় সেন্টারে (০৩নং) প্রায় চারশত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিভিন্ন হল পরিদর্শন করেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক মো. আমির হোসাইন, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, মো. ওয়াছিম উদ্দিন, মাওলানা আরিফ বিল্লাহ, সদস্য মো. খোকন মজুমদার, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. ফরহাদ উদ্দীন, মো. শহিদুল ইসলাম, কাজী রাকিব হোসেন, গিয়াস উদ্দিন সাগর, নুরুল আমিন, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. নাসির উদ্দিন মিয়াজী, মাস্টার শরীফ মোহাম্মদ ইউছুফ, সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর ও সুশৃঙ্খল-শান্তিপূর্ণ বৃত্তি পরীক্ষা গ্রহণের জন্য অ্যাসিয়েশন নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক-পরিচালক সহ সচেতন অভিভাবকবৃন্দ। ভবিষ্যতেও এমন বৃত্তির আয়োজন অব্যাহত থাকবে বলে তাদের সকলের প্রত্যাশা।

×
Skip to toolbar