বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

লালমাই থানার সফল ওসি মোহাম্মদ হানিফ সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৫ পিএম
লালমাই থানার সফল ওসি মোহাম্মদ হানিফ সরকার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ওসি হিসেবে যোগদানের পর থেকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন কুমিল্লা জেলার লালমাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার। ইতোমধ্যে নিজের কর্মদক্ষতা ও বিভিন্ন ভালো কাজ করে ওসি হানিফ সরকার প্রশংসিত হয়েছেন সর্বমহলে। লালমাই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, জুয়া সহ এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও দুর্নীতি রোধকল্পে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

লালমাই থানার নিজস্ব ভবন না হওয়ায় ভাড়াকৃত ভবনে জনগণের জন্য সকল নাগরিক সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সেবা প্রার্থীরা দালাল/মধ্যস্বত্ত ভোগী ছাড়াই নির্দ্বিধায় থানায় আসা-যাওয়া করতে পারছেন সেবা প্রত্যাশীরা। থানায় জিডি, অভিযোগ, মামলা, বিভিন্ন তদন্তে এবং কোন ধরনের আইনি সহায়তায় টাকা-পয়সা লাগছে না । নারী-পুরুষ সবাই অনুমতি ছাড়াই প্রবেশ করছেন ওসির রুমে। মাদক আর চুরি-ছিনতাই থেকে গোটা থানা এলাকা এখন অনেকটাই অপরাধমুক্ত। ২০২৩ সালের ৫ই জানুয়ারী লালমাই থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মোঃ হানিফ সরকার। তার যোগদানের পরই যেন রাতারাতি পাল্টে গেছে লালমাই থানার দৃশ্যপট। থানার ভেতরে বাইরে পরিবর্তন লক্ষণীয়। থানার সৌন্দর্য্য আগের চেয়ে অনেক সুন্দর করে তুলেছেন তিনি। ইতিমধ্যে লালমাই থানার (ওসি) হানিফ সরকার জনবান্ধব পুলিশ অফিসার হিসাবে সর্বমহলে পরিচিতি লাভ করেছেন।

এছাড়াও তিনি লালমাই থানাকে অপরাধমুক্ত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দিয়েছেন। জনসাধারণের ভোগান্তি কমাতে আঞ্চলিক সড়কে চেকপোষ্ট বসিয়ে কাগজপত্র ও ফিটনেস বিহীন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২২৬ টি মামলায় ৯,১৮,০০০/- টাকা জরিমানা করা হয়েছে মর্মে জানা যায়। এছাড়াও, লালমাই থানার বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে তা নিজ কক্ষ থেকেই পরিচালনা করছেন তিনি। এতে অপরাধ অনেকাংশেই নিয়ন্ত্রণে থাকবে। আলাপকালে লালমাই উপজেলার ভূশ্চি এলাকার বাসিন্দা রাকিব হোসেন, রিদয় ও মামুন মিয়া বলেন, ‘লালমাই থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত সুন্দর কর্মযজ্ঞ কখনো দেখিনি। থানার বর্তমান কাজ দেখে মনটা ভরে যায়। পুলিশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায়। আমাদের যেকোনো অভিযোগ আমরা সরাসরি ওসি স্যারের কাছে ফোন দিয়ে বলতে পারি এবং স্যারের সাথে দেখা করে র্নিভয়ে মনের ভাব প্রকাশ করতে পারি। পুলিশ জনগণের বন্ধু, এই কথার বাস্তব উদাহরণ আমাদের থানার ওসি হানিফ স্যার।

বেলঘর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, ‘জনগণের সকল সমস্যা সমাধানে বর্তমান ওসির ভূমিকা প্রশংসনীয়। আগে থানার ভেতরে যেতেও দ্বিধায় থাকতে হতো, এখন আর তা নেই। সবাই এখন জনগনের সঙ্গে ভালো ব্যবহার করে। আমরা এলাকাবাসী এখন নিশ্চিন্তে থাকতে পারি।’

লালমাই থানার ওসি মোঃ হানিফ সরকার বলেন, ‘লালমাই একটি নবগঠিত থানা। আমি অত্র থানায় যোগদান করার পর কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান, বিপিএম (বার) স্যারের নেতৃত্ব এবং সার্বিক দিক-নির্দেশনায় লালমাই থানা এলাকাকে মাদক ও অপরাধ মুক্ত রাখার জন্য মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করি। মাদকের বিরুদ্ধে নিয়মিত ভাবে বিশেষ অভিযান পরিচালনা করিয়া যাচ্ছি। ইতিমধ্যে একাধিক মাদক মামলায় আসামী গ্রেফতার সহ প্রচুর মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও, থানায় আসা সেবা প্রার্থীদের সব ধরনের নাগরিক সেবা প্রদানের জন্য থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি সপ্তাহে জুম্মার নামাজের দিন বিভিন্ন মসজিদে জনগণের উদ্দেশ্যে জনসচেতনামূলক বক্তব্য প্রদান করে জনগণকে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, জুয়া/অনলাইন জুয়া, কিশোর গ্যাং, জঙ্গীবাদ, ভাড়াটিয়া তথ্য প্রদান সর্ম্পকে এবং এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সচেতন করি। যতদিন এই থানায় আছি জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাব। বিট পুলিশিং মিটিং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। সকল ধরনের অন্যায়, অনিয়ম রোধকল্পে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য লালমাই থানা এলাকার সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।

১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

Oplus_131072

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা  শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।

কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় তার গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, হেলালী ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকার দুটি বান্ডিল ছিল।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইউএনও বলেন, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, তিনি খবরটি শুনেছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

Oplus_131072

ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন খামারে এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে রাখা হয়েছিল।

 

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন, তবে বিস্তারিত তদন্ত চলছে।

×
Skip to toolbar