শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

কুমিল্লা সদর দক্ষিণের মামলায় ১০৫ আসামি হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৭ পিএম
কুমিল্লা সদর দক্ষিণের মামলায় ১০৫ আসামি হলেন যারা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণ আন্দোলনের সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলি করে আহত করার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা,  সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ১০৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে ত্রাশ সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে গুলি ও মারধর করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-জনতা গণ আন্দোলনে গুলিবিদ্ধ নগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: আবু সাঈদ (৪৪) বাদি হয়ে সোমবার(৯ সেপ্টম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা দায়ের করে। সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার আসামীরা হলেন- ১। তাহসিন বাহার সূচনা (৪০), পিং- আবুল খায়ের মোহাম্মদ বাহার উদ্দিন বাহার, সাং-৪০১. মনোহরপুর, মুন্সেফবাড়ি, ২। আমিনুর ইসলাম টুটুল (৫৮), পিং-রফিকুল ইসলাম, সাং-ধর্মপুর, ৩। আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ (৫৭), আহবায়ক, মহানগর যুবলীগ, পিং-সেতু মিয়া, সাং-মুরাদপুর, ৪। জহিরুল ইসলাম রিন্টু (৪৮), স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, কুমিল্লা মহানগর, পিং-সিরাজুল ইসলাম, সাং-কুমিল্লা, ৫। হাবিবুল আল আমিন সাদি (৪৫), ১১ নং ওয়ার্ড কাউন্সিলর, পিং-মৃত এবিজে সালেহীন প্রকাশ বকু মিয়া, সাং- মুন্সেফবাড়ি, ১১ নং ওয়ার্ড, ৬। সরকার মাহমুদ জাবেদ (৫০), ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর, কুমিল্লা সিটি, পিং- মৃত আব্দুর রব মোক্তার, সাং-রেইসকোর্স, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৭। আব্দুল সাত্তার (৪০), ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর, কুমিল্লা সিটি, পিং-মন্ত্র মিয়া, সাং-গোয়ালমথন, ৮। আব্দুল মালেক ভূঁইয়া (৫০), পিং-মৃত আশু মিয়া ভূইয়া, সাং-শ্রীবল্লভপুর, পশ্চিমপাড়া, ৯। আব্দুল হাই বাবলু (৬০), চেয়ারম্যান, সদর দক্ষিন উপজেলা পরিষদ, পিং-অজ্ঞাত, সাং-শাকতলা, পো: কুমিল্লা, ১০। মো: এমদাদ উল্লা (৪৬), কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি, পিং-হালিম মিয়া, সাং-লক্ষীপুর প্রকাশ্য লইপুরা, ১১। রাশেদ (৫০), পিং-মৃত আব্দুর রেজ্জাক, সাং-রাজাপাড়া, ১২। শাহিন আহাম্মেদ (৫২), পিং-অলি আহাম্মেদ, সাং-রাজাপাড়া, সর্বথানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ১৩। কাউছার খন্দকার (৪২), পিং-মনু মিয়া খন্দকার, সাং-দক্ষিন চর্থা, হোচ্ছা মিয়া স্কুলের পিছনে, ১৪। আতিক উল্লা খোকন ( ৬৯), পিং-নুরুল ইসলাম, সাং-ঝাউতলা, উভয় থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১৫। আকবর (৪২), পিং-মৃত তাজুল ইসলাম, সাং- নেউরা, সদর দক্ষিন মডেল থানা, কুমিল্লা, ১৬। হাসান রাফি রাজু (৪৫), পাঁচথুবী ইউপি চেয়ারম্যান, পিং-নমৃত আব্দুল হালিম, সাং-পাঁচথুবী, থানা-কোতয়ালী, কুমিল্লা, ১৭। কাজী মোজাম্মেল (৫৫), চেয়ারম্যান, ০৪ নং আমড়াতলী ইউনিয়ন, কোতয়ালী থানা, কুমিল্লা, ১৮। দুলাল হোসেন অপু (৪৫), পিং-অজ্ঞাত, সাং- শ্রীমন্তপুর, ১৯ । এরশাদ (৫৯), পিং-ছিদ্দিকুর রহমান, সাং-ঢুলিপাড়া দক্ষিন রসুলপুর, ২০। এনামুল হক টিপু (৪৫), পিং-মৃত বজলুল হক, সাং-উত্তর রসুলপুর ঢুলিপাড়া, ২১। দুলাল মজুমদার (৫২), পিং-আজিজ মজুমদার, সাং-পাঠানকোট, ২২। আব্দুর রেজ্জাক (৫৫), পিং- আব্দুল জব্বার, সাং-পাঠানকোট, ২৩। জসিম উদ্দিন (৪৫), পিং-আবু মিয়া খলিফা, সাং-ধনাইতরী, ২৪। দেলোয়ার হোসেন মজুমদার (৫০), পিং-মৃত নজরুল ইসলাম, সাং- ধনাইতরী, সর্বথানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ২৫। নজরুল ইসলাম (৪৬), পিং-মৃত সুরুজ মিয়া, সাং-নোয়াপাড়া, ২৬। মনিরুল ইসলাম (৪৮), পিং-ওমর আলী, সাং-ভাটকেশ্বর, ২৭। তাজুল ইসলাম মেম্বার (৪০), পিং-মৃত সুরুজ মিয়া, সাং-নোয়াপাড়া, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা, ২৮। বিল্লাল মুহুরী (৪৫), পিং-মৃত মো: আলী মিয়া, সাং-কুন্দারগড়া, ২৯। শাহজালাল মেম্বার (৪৭), পিং-সুলতান আহাম্মেদ, সাং-নলকুঁড়ি, ৩০। আজাদ হোসেন (৫৩), পিং-হাজী আব্দুল লতিফ, সাং- কুন্দারগড়া, ৩১। হাবিব মিয়া (২৮), পিং-মৃত চারু মিয়া, সাং-মহেশপুর, ৩২। নাইম মেম্বার (৪৫), পিং- মৃত শফিক ডাক্তার, সাং-জঙ্গলপুর, ৩৩। আব্দুল সাত্তার রাজন (৫৫), পিং-মৃত আব্দুর রশিদ, সাং- রাজেন্দ্রপুর, ৩৪। মো: ফারুক হোসেন (২৫), পিং-রাজন মিয়া, সাং-ঐ, ৩৫। আবুল খায়ের সরকার (৫৫), পিং-বশির উল্লা কেরানী, সাং-ধনিশ্বর, ৩৬। সাইফুল ইসলাম মামুন (৩০), পিং-মৃত মাওলানা এছহাক, সাং- বাউবন্দ, ৩৭। ইমরান খন্দকার মিঠু (৫০), পিং-ছিদ্দিকুর রহমান খন্দকার, সাং-ধনিশ্বর, ৩৮। মোঃ ওহাব (৩০), পিং-ইনু মিয়া, সাং-ধনিশ্বর, ৩৯। হেলাল (২৭), পিং-এরশাদ মিয়া, সাং-বাউবন্দ, ৪০। মিজানুর রহমান (২৮), পিং-মৃত আব্দুল হাকিম, সাং-বাউবন্দ, ৪১। মোজাম্মেল হক বুলু (৫৫), পিং-মুজাফ্ফর কেরানী, সাং-বাউবন্দ, ৪২। মো: নজির আহাম্মেদ (৫৫), পিং-মৃত সোনা মিয়া, সাং-দিশাবন্দ, ৪৩। মোঃ সাখাওয়াত হোসেন বাচ্চু (৪৫), পিং-মৃত আঃ কাদের, ৪৩। মো: জাকির হোসেন (৪২), পিং-মৃত সোনা মিয়া, ৪৪। দুলাল মিয়া (৫৬), পিং-চারু মিয়া, ৪৫। খালেদ (৩২), পিং-মো: আব্দুল মতিন, ৪৬। মিলন মিয়া (৫২), পিং-মৃত বজলুর রহমান মন্দার, সর্বসাং-দিশাবন্দ, পো: রাজাপাড়া, ৪৭ । শাহপরান (৩২), পিং- মো: আনোয়ার হোসেন, ৪৮। নাজিম আহাম্মেদ (৩২), পিং-জয়নাল আবেদীন, উভয় সাং-লক্ষীনগর, ৪৯। আতিকুর রহমান (৪৫), পিং-মৃত মোসলেহ উদ্দিন স্যার, ৫০। সোলেমান মিয়া মিষ্টার (৪০), পিং-সামছু মিয়া, উভয় সাং-দিশাবন্দ, ৫১। মো: আনোয়ার হোসেন (৫৮), পিং-মৃত আ: হামিদ, সাং-লক্ষীনগর, ৫২। শাহজালাল প্রকাশ আলাল (৩৫), পিং-মৃত আলী হোসেন, সাং-চাঙ্গিনী, পো: হালিমানগর, ৫৩। মনির হোসেন (৫৫), পিং-মৃত আলী হোসেন, সাং-চাঙ্গিনী, পো: হালিমানগর, ৫৪। শাকিল আহাম্মেদ (৩০), পিং- মনির হোসেন, সাং-চাঙ্গিনী, ৫৫। মাহফুজ মিয়া (৩৫), পিং-চারু মিয়া, সাং-চাঁনপুর, সর্বথানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৫৬। সজীব (৩০), পিং-মৃত ওহাব মিস্ত্রি, সাং-সংরাইশ ৫৭। রবিন (২৫), পিং-মৃত শাহ আলম, সাং-চকবাজার, সর্বথানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৫৮। শাহজাহান (৪১), পিং-আলী, সাং-উলুরচর, স্বর্ণকার বাড়ি, সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লা, ৫৯। রবিউল আওয়াল সুমন ভাঙ্গারী (৪০), পিং-মৃত আব্দুল বারেক, সাং-২য় মুরাদপুর, কোতয়ালী থানা, কুমিল্লা, ৬০। বাবুল (৪৫), পিং-আব্দুল মান্নান, সাং-গ্রাম চৌয়ারা, ৬১। জাকির হোসেন (৫৫), কাউন্সিলর, ১৯ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি, পিং-আব্দুল মান্নান, সাং-নেউরা, উত্তরপাড়া, ৬২। গোলাম জিলানী (৬০), পিং-মৃত আব্দুল আজিজ, সাং-চুলিপাড়া, ৬৩। বাবুল প্রকাশ্য ভূমি বাবুল (৫০), পিং-মৃত মোহন মিয়া, স্থায়ী সাং-ধনিশ্বর, বর্তমান সাং-নেউরা, সর্বথানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৬৪। হানিফ মাহমুদ (৪০), কাউন্সিলর, ১৭ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি, পিং-মৃত ইদ্রিস মিয়া, সাং-কুমিল্লা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৬৫। কাজী সালেহ আহাম্মেদ (৬০), ১৯ নং ওয়ার্ড, বিবাহ রেজিষ্টার, পিং-অজ্ঞাত, সাং-রাজাপাড়া, ৬৬। নাজমুল হাসান চৌধুরী কামাল (২৮), পিং-বাহারুল হক চৌধুরী, সাং-ঢুলিপাড়া, উত্তর রসুলপুর, ৬৭ মীর কাশেম (৪২), পিং-মৃত নাসির হোসেন, সাং-নেউরা, ৬৮। জামাল উদ্দিন সোহেল (৪২), পিং-মৃত কামাল উদ্দিন, সাং- নেউরা, সর্বথানা-সদর দক্ষিন মডেল, কুমিল্লা, ৬৯ এসএম সাকিব (৩০), ছাত্রলীগ সহ-সভাপতি, পিং- বজলুল করিম, সাং-বি, পাড়া, বাজার সংলগ্ন পূর্ব পাশে, থানা-বি, পাড়া, কুমিল্লা, ৭০। মোস্তফা আহাম্মেদ (৩০), পিং-মৃত জয়নাল আবেদীন মেম্বার, সাং-পাঙ্গুরিয়াপাড়া, ৭১। দেলোয়ার হোসেন (৩৫), পিং-আব্দুল মিয়া, সাং-পাথুরিয়াপাড়া, ৭২। মামুনুর রশিদ (২৫), পিং- আব্দুর রশিদ, সাং-২য় মুরাদপুর, ৭৩। রানা (২৫), পিং-দেলোয়ার হোসেন দেলু, সাং-পাথুরিয়াপাড়া, সর্বথানা-কোতয়ালী, কুমিল্লা, ৭৪। মো: সাইফুল ইসলাম লিটন (২৮), পিং-ছিদ্দিকুর রহমান, সাং-আশ্রাফপুর, মস্তান আবাসিক, ৭৫। মো: হোসেন, পিং- আব্দুল কাদের, সাং-ঐ, উভয় থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৭৬। গেনু হাজী (৭০), পিং-অজ্ঞাত, সাং-গোয়ালমান, ৭৭। জাহাঙ্গীর হোসেন (৫৫), পিং-মৃত সিরাজুল ইসলাম মেম্বার, সাং-গোয়ালমनন, ৭৮। সাইফুল ইসলাম (২৫), পিং-জাহাঙ্গীর হোসেন ড্রাইভার, সাং-গোয়ালমান, ৭৯। হাবিব মিয়া (৪৫), পিং- অজ্ঞাত, সাং-চৌয়ারা ধনপুর, ৮০। মোজাম্মেল হক মজুমদার (৫২), পিং-মৃত জয়নাল আবেদীন মজুমদার, সাং-ঢুলিপাড়া, ৮১। শাহ আলম (৪৫), পিং-মমতাজ উদ্দিন, সাং-দক্ষিন রামপুর, ৮২। মো: সৈয়ন খায়রুল বাশার (৪৭), পিং- আব্দুর রশিদ, সাং-জঙ্গলপুর, ৮৩। আব্দুল হক (৪২), পিং-ফজলু মিয়া, সাং-ছলিপাড়া, দক্ষিন রসুলপুর, ৮৪। লিটন মিয়া (৪০), পিং-মৃত উত্তর আলী, সাং-চুলিপাড়া দক্ষিন রসুলপুর, ৮৫। আব্দুল লতিফ (৪৫), পিং-মো: মৃত মন্ত মিয়া, সাং-গোয়ালমথন, ৮৬। আবুল কালাম (৪৫), পিং-অজ্ঞাত, সাং- ধনপুর, ৮৭। মো: মাসুক মিয়া (৪৫), পিং-মৃত বারেক মাষ্টার, সাং-কালিকাপুর, ৮৮। কামরুল হোসেন (৩৫), পিং-হামিদ আলী, সাং- ২১ নং ওয়ার্ড, হিন্দুপাড়া, আশ্রাফপুর, ৮৯। আব্দুল অদুদ (৫০), পিং- অজ্ঞাত, সাং-গ্রাম চৌয়ারা, ৯০। আব্দুল খালেক (৪৫), পিং-অজ্ঞাত, সাং-গ্রাম চৌয়ারা, ১১। ছফিউল্লাহ (৩৫), পিং-মৃত চারু মিয়া, সাং-কালিকাপুর, ৯২। মো: রিয়াদ (২৮), পিং-মৃত আলী আক্কাস, সাং-লক্ষীপুর প্রকাশ লইপুরা, ১৩। মেহেরাজ হোসেন রাজ (৩৫), পিং-অজ্ঞাত, সাং-গ্রাম চৌয়ারা, ৯৪। মোঃ তৌকির (২৮), পিং-মোমিন মিয়া, সাং-লক্ষীপুর প্রকাশ লইপুরা, ৯৫। রাহাত (৪০), পিং-খোরশেদ আলম, সাং- কালিকিংকরপুর, ৯৬। সামাদ মিয়া (৫৫), পিং-মৃত অজ্ঞাত, সাং-লক্ষীপুর প্রকাশ লইপুরা, ৯৭। হাজী হারুন (৬০), পিং-সিরাজুল ইসলাম মাষ্টার, সাং-বাউবন্দ,  ৯৮। কামরুল হাসান সোহাগ (৪৩), পিং-হারুনুর রশিদ, সাং-গোয়ালমথন, ৯৯। মো: জুয়েল রানা (৪২), পিং- বাদশা মিয়া, সাং-নেউরা, ১০০। হারুন মিয়া (৬০), পিং-মৃত বসু মিয়া, সাং-গোয়ালমঘন, সর্ব থানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ১০১। মোঃ কালাম (৫৫), পিং-মৃত আবুল কাশেম খন্দকার, সাং-পশ্চিম চর্চ্চা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ১০২। ইমরান হোসেন (৩০), পিং-রুক মিয়া, সাং-রায়পুর, ১০৩। মো: হোসেন মিয়া (৪০), পিং- আনু মিয়া, সাং- রায়পুর, ১০৪। নুর আহাম্মদ মাষ্টার (৬৮), পিং-আব্দুল হক মজুমদার, সাং-কমলাপুর, ১০৫। সোহেল (৪৫), পিং-এয়াছিন মিয়া, সাং-লক্ষীপুর, থানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন।

মনোহরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম
মনোহরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ধানের শীষের প্রার্থী আবুল কালামের সমর্থকরা এই হামলা চালিয়েছে। এতে অন্তত ৩ জন কর্মী আহত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার (দুপুরে) উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের রাজাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচনী গণসংযোগে রাজাপুর গ্রামে পৌঁছালে রহমত উল্লাহর নেতৃত্বে আলআমিন, হিরন, খোকন, বিল্লাল, ইয়ামিন, সোলেমান, কাউসারসহ ধানের শীষের প্রার্থী আবুল কালামের একদল সমর্থক অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। এ সময় রতন, তানভীর, মহসিন ও রফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে আবুল কালামের সন্ত্রাসী বাহিনী আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন,
হামলার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম
অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন রুবেলের বিরুদ্ধে একাধিক ভয়াবহ অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, রুবেল দেশে বসে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং কুমিল্লায় একাধিক মিছিলে অংশ নিয়েছেন। তাদের অভিযোগ, শান্ত কুমিল্লাকে অশান্ত করতে তিনি উঠতি বয়সী যুবকদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার চেষ্টা করছেন।

 

অভিযোগ রয়েছে, রুবেল ভারত থেকে নিষিদ্ধ মাদক এনে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেন। সুন্দরী নারী ও তরুণদের ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন। তার সহযোগীদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে ছাত্র আন্দোলন দমন ও পীড়নের অভিযোগও উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, রুবেল ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করে একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সাধারণ মানুষের নামে তৈরি এনআইডি ব্যবহার করে গ্রেফতার হলে আসল অপরাধী পার পেয়ে যায়। এসব পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও পাওয়া গেছে।

 

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রুবেল কখনো নিজেকে ডিবি পুলিশ, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রশাসনের লোক দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। সম্প্রতি সদর দক্ষিণের লালবাগ এলাকায় পুকুর খননের মাটি পরিবহনের সময় শরীফ ও রিয়াদের তিনটি ড্রামট্রাক আটক করে রুবেল। ভুক্তভোগীদের দাবি, প্রথমে তাদের কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়, পরে তা কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ট্রাকগুলো প্রশাসনের কার্যালয়ে জমা দিয়ে অবৈধ মাটি পরিবহনের অভিযোগ সাজানো হয়।

 

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)-এর ভাই ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ারের ঘনিষ্ঠ পরিচয়কে পুঁজি করে রুবেল সাংস্কৃতিক সম্পাদক পদ বাগিয়ে নেন। সেই পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

 

সচেতন মহল বলছে, রুবেলের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তারা নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,

“বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় আইনগত ব্যবস্থা নিতে পারছি না।”

 

এ বিষয়ে জামাল উদ্দিন রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

নাসির উদ্দিন প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম
বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

 

বরুড়া উপজেলার ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সুলতানপুর বাজারে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সুলতানপুর বাজার গোল চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মিজানুর রহমান (মোল্লা), উপজেলা যুবদলের সদস্য ও সমাজসেবক মো. সোমন আহমেদ, মো. সাহিন হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহনেওয়াজ, সাবেক ছাত্রনেতা শাহজান মিদ্দা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরুড়ার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে বিপুল ভোটে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা জাকারিয়া তাহের সুমনকে একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা উল্লেখ করে বলেন, উন্নয়ন ও জনগণের কল্যাণে তার বিকল্প নেই। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার মাধ্যমে বরুড়াবাসী গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

×
Skip to toolbar