রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

চৌদ্দগ্রামে প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মাণ, আদালতে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:৫৭ এএম
চৌদ্দগ্রামে প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মাণ, আদালতে মামলা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল আজিজ নামে এক বেলজিয়াম প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে ভুক্তভোগী পরিবার কুমিল্লার আদালতে মিজানুর রহমানকে প্রধান আসামী ও বদিউল আলম খোকন এবং মোহাম্মদ হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত মিজানুর রহমান সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের পূর্বপাড়ায়। শনিবার (০২ নভেম্বর) বিকালে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ জামান বলেন, আদালতের নির্দেশে ঘটনাটি তদন্তে থানা পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলায় ভুক্তভোগী পরিবার উল্লেখ করেন, উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া পূর্ব পাড়ার মৃত আনা মিয়ার ছেলে মো: মিজানুর রহমান, তার চাচাতো ভাই মৃত বুদু মিয়ার ছেলে বদিউল আলম খোকন ও তার ছেলে মো: হোসেন কতিপয় বহিরাগত লোকজন সহ একই এলাকার বেলজিয়াম প্রবাসী আব্দুল আজীজ এর অনুপস্থিতিতে পৈতৃক সূত্রে পাওয়া তার ফসলি জমি ও জলাশয়ের পাশে নির্মিত সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক জায়গা দখল করে মাটি ভরাট করে নিজ বাড়ীর যাতায়াতের রাস্তা নির্মাণ করেন। ভুক্তভোগীর পক্ষে তার পরিরাবের লোকজন এতে বাধা দিলে সংঘবদ্ধ মিজান গং তাদের উপর আক্রমণের চেষ্টা চালায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সামাজিকভাবে মীমাংশার আশ্বাস পেয়ে উভয় পক্ষ শান্ত হয়। এ ঘটনায় ভুক্তভোগির ছোট ভাইয়ের স্ত্রী রেহেনা আক্তার রীমা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিদের কথা উপেক্ষা করে গত ২৮ অক্টোবর একই কায়দায় আবারও মিজান ও খোকন গং আব্দুল আজীজের ওই জায়গায় বস্তা ভর্তি মাটি ও ইটের সুরকি ফেলে পূনরায় ভরাট করে রাস্তা নির্মাণ করে। আদালতের নির্দেশে ও ভুক্তভোগিরদের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগির বড় বোন রাহেলা বেগম ও ফুফাতো ভাই মো: আব্দুল মালেক বলেন, মিজানুর রহমান সেনাবাহিনীর চাকুরির প্রভাব খাটিয়ে প্রবাসী আব্দুল আজীজ ও তার চাচাতো ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল করে মিজান ও খোকন গং অবৈধভাবে নিজ বাড়ীর চলাচলের রাস্তা নির্মাণ করে। অথচ তাদের বাড়ীতে যাতায়াতের জন্য পুরনো একটি রাস্তা রয়েছে। যাহা ওই বাড়ীর সকলে ব্যবহার করে আসছে। জমি দখল ও রাস্তা নির্মাণের বিষয়ে কেউ কিছু বললে মিজান সেনাবাহিনীর ভয় দেখায় এলাকাবাসীকে। তার এসব অনৈতিক কর্মকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম নষ্ট হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

অভিযুক্ত মিজানুর রহমান বলেন, আমার চাচাতো ভাই আবদুস সাত্তার ও শহিদুল ইসলামের সাথে আবদুল আজিজ গংদের বংশগত ভাবে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ জায়গার উপর দিয়ে তারা চলাচল করার জন্য একটি রাস্তা নিমার্ণ করে। নির্মাণকালীন সময়ে গ্রামবাসী অন্যান্যদের মত আমিও দর্শক হিসেবে উপস্থিত ছিলাম। আমি সেনাবাহিনীর কোন প্রভাব বিস্তার করিনি। আমার সাথে তাদের কোন বিরোধও নেই। শুধুমাত্র সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে অপপ্রচার করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক জয়নাল বলেন, আদালতের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে জায়গা দখল করে চলাচলের জন্য রাস্তা নির্মাণের সত্যতা পাই। তদন্ত সাপেক্ষে আদালতে যথাযথভাবে প্রতিবেদন দাখিল করা হবে।

সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ এএম
সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে ডিজিটালি রাইটের এক সাম্প্রতিক সমীক্ষায়। ঢাকায় প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন সাংবাদিকের মধ্যে ৯ জনই শারীরিক হামলার আশঙ্কা করছেন। শুধু তাই নয়, নারী সাংবাদিকদের অর্ধেক যৌন হয়রানি এবং ৪০ শতাংশ যৌন নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছেন।

 

“উচ্চ ঝুঁকি, স্বল্প প্রস্তুতি : ২০২৬ সালের নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা” শীর্ষক এই জরিপে দেশের ১৯টি জেলার ২০১ জন সাংবাদিক অংশ নেন এবং ১০ জনের বিশদ সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণাটি উপস্থাপন করেন ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।

 

গবেষণার মূল ফলাফল :

 

– ৮৯% সাংবাদিক শারীরিক হামলার শঙ্কায়

– ৭৬% মৌখিক হেনস্থা এবং ৭১% ভয়ভীতির আশঙ্কা

– ৫০% নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হওয়ার আশঙ্কা

– ৭৫% সাংবাদিক অপপ্রচারের শিকার হওয়ার আশঙ্কা

– ৬৫% হ্যাকিংয়ের ঝুঁকিতে

– মাত্র ২৪% পেয়েছেন নিরাপত্তা প্রশিক্ষণ বা সরঞ্জাম

 

নারী সাংবাদিকরা অনলাইন নজরদারি ও হেনস্থার বিষয়ে বেশি উদ্বিগ্ন। অর্ধেকেরও বেশি সাংবাদিক মনে করেন, তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হতে পারে।

 

আরও উদ্বেগজনক তথ্য হলো, ৭৭% সাংবাদিকের প্রতিষ্ঠানে নেই কোনো স্পষ্ট ডিজিটাল নিরাপত্তা নীতিমালা। ৯০% সাংবাদিক শারীরিক হুমকির প্রধান উৎস হিসেবে রাজনৈতিক দল ও তাদের কর্মীদের চিহ্নিত করেছেন। নারী ও মফস্বল সাংবাদিকরা আইনশৃঙ্খলা বাহিনী ও উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকেও ঝুঁকির উৎস হিসেবে উল্লেখ করেছেন।

 

সাংবাদিকদের মতে, রাজনৈতিক ট্যাগিং, জনআস্থার সংকট, উগ্রবাদ, গণপিটুনি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অপপ্রচার—সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচন সাংবাদিকদের জন্য এক রক্তাক্ত বাস্তবতা হয়ে উঠতে পারে।

 

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে:

 

– দীর্ঘমেয়াদি শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ

– নিউজরুমে নিরাপত্তা প্রটোকল প্রণয়ন

– জেন্ডার-সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা

– জরুরি ও আইনি সহায়তা নিশ্চিতকরণ

 

আলোচনায় ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, “ঝুঁকি জানা সত্ত্বেও গণমাধ্যম মালিকরা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদাসীন। ফলে সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হয়।”

 

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফয়ো মিডিয়া ইনস্টিটিউটের এশিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর মারিয়া পিটারসন।

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ পিএম
জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে। এই আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলিনভাবে বিনির্মাণ করা সম্ভব। জুলাইয়ে যারা অংশগ্রহন করেছে তাদের একটা চেতনা ছিলো, শাহাদাতের তামান্না ছিলো। যারা শুধু ইসলামকে জানেন তাদের মধ্যেই নয়, এই তামান্না তৈরী হয়েছিল যারা ইসলামকে কম জানেন তাদের মধ্যেও। বালক ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে তামান্না তৈরী হয়েছিল আমি শহীদ হবো। এই তামান্নাই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম করেছে। শনিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লার দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভবনার দেশ। বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে এমন ভাবে নষ্ট করেছে, দেশকে সামনে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেওয়া হছেয়ে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা পাচার করে তারা আজ বেগম পাড়ায় বিলাশী জীবন যাপন করছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমরা চাই আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষ নেতৃত্বে আসুক। দেশের সাধারণ মানুষও ভালো মন্দ বুঝে গেছে। আগামী নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নিবেন।
শিবির সভাপতি আরো বলেন, বর্তমান প্রজন্মের চাওয়াকে ধারন করে যারা রাজনীতি করতে চাইবে তারাই শুধু বাংলাদেশে রাজনীতি করতে পারবে, আর না হয় রাজনীতি করতে পারবে না। এই প্রজন্ম আর্দশিক রাজনীতির মধ্যদিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায় কাজগুলো যে ব্যক্তি বা দল করবে আমরা তার বিরুদ্ধে দাড়িয়ে যাবো।
দেবীদ্বার উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমীর ফেরদৌস আহমেদেও সঞ্চালনায় দেবীদ্বার উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (কুমিল্লা ও নোয়াখালী) অঞ্চল টীমের সদস্য কাজী মোঃ নজরুল ইসলাম খাদেম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবদুল মতিন, গাজীপুর মহানগরীর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জামায়াতের ইউরোপ ইউনিয়নের মূখপাত্র ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক মোল্লা, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রক্ষ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ পরিষদের সদস্য আসাদুজ্জামান ভূইয়া, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক দাওয়া সম্পাদক মোঃ মোজ্জাফর হোসেন, কুমিল্লা উঃ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ সানাউল্লাহ রাসেল।

চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডিজিএম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ বেলাল হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবান্ন কর্পোরেশন এর প্রধান নির্বাহী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রমিস এসেট্স লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট সমাজসেবক মো. ইসরাফিল মোল্লা, মিনহাজ ওভারসীজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, জে.বি ইন্টারন্যাশনাল, ঢাকা এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক মো. বাহাদুর হোসাইন, দেড়কোটা আছিয়া খাতুন মহিলা মাদরাসার পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন মজুমদার, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শামীম খন্দকার, দুবাই প্রবাসী ও তরুণ সমাজসেবক মো. আব্দুল হান্নান মোল্লা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কপিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মো. রাকিব হোসেন মোল্লার পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সাইফুদ্দীন মজুমদার, আব্দুল কাদের মোল্লা, আবুল বাশার মোল্লা, সাংবাদিক মো. মাছুম, হাফেজ মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মো. শরীফুল ইসলাম, হাফেজ মো. ওবায়েদ উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

×
Skip to toolbar