রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

কংশনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন

ফয়েজ আহমেদ ভূঁইয়াঃ প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১:১০ পিএম
কংশনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফয়েজ আহমেদ ভূঁইয়াঃ

কুমিল্লা বুড়িচং এর কংশনগর বাজারে “কংশনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির” শুভ উদ্বোধন করেন সমিতির সদস্য ও ব্যবসায়িক বৃন্দ।
আজ ১৬ ই ডিসেম্বর (সোমবার) বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে কংশনগর বাজারে “কংশনগর বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির” শুভ উদ্বোধন উপলক্ষে একটি রেলি ও পথসভার আয়োজন করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও ব্যবসায়ীগণ।

উক্ত সমিতির সদস্যগণ বাজারের বিভিন্ন স্থানে র‍্যালি শেষে ফজলুল হক টাওয়ারের সামনে এসে অবস্থান করে ব্যবসায়ীদের কল্যাণে বক্তব্য পেশ করেন, ব্যাবসায়ী জহিরুল হক কাইয়ুম (আহবায়ক,পারোয়ারা), ইমরান হোসেন (কংশনগর) আহবায়ক,ব্যাবসায়ী জামাল(পশ্চিম সিংহ) সদস্য, ব্যাবসায়ী বশির‌ উদ্দিন (রামচন্দ্রপুর) সদস্য,ব্যাবসায়ী হানিফ(পারুয়ারা) সদস্য, ব্যাবসায়ী মোস্তফা হোসেন খাঁন(হাসনাবাদ) সদস্য সহ অন্যান্য ব্যাবসায়ীগণ।

বক্তব্যে”কংশনগর বাজার কল্যাণ সমিতির” আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন,কংশনগর বাজারের সকল প্রকার ব্যবসায়ীবৃন্দের বাজারকেন্দ্রিক যেকোনো ধরনের যৌক্তিক সমস্যার প্রয়োজনে কংশনগর বাজার কল্যাণ সমিতি সর্বদাই ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশক্তিবদ্ধ। কংসনগর বাজারে সকল ব্যবসায়ীদের জন্য সদস্যপদ উন্মুক্ত হতে পারে বলে জানান র‍্যালিতে অবস্থিত সদস্যবৃন্দ আরো জানান সকল ব্যবসায়ীই হতে পারেন এই কল্যাণ সমিতির একজন সদস্য।

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ পিএম
জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে। এই আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলিনভাবে বিনির্মাণ করা সম্ভব। জুলাইয়ে যারা অংশগ্রহন করেছে তাদের একটা চেতনা ছিলো, শাহাদাতের তামান্না ছিলো। যারা শুধু ইসলামকে জানেন তাদের মধ্যেই নয়, এই তামান্না তৈরী হয়েছিল যারা ইসলামকে কম জানেন তাদের মধ্যেও। বালক ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে তামান্না তৈরী হয়েছিল আমি শহীদ হবো। এই তামান্নাই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম করেছে। শনিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লার দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভবনার দেশ। বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে এমন ভাবে নষ্ট করেছে, দেশকে সামনে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেওয়া হছেয়ে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা পাচার করে তারা আজ বেগম পাড়ায় বিলাশী জীবন যাপন করছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমরা চাই আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষ নেতৃত্বে আসুক। দেশের সাধারণ মানুষও ভালো মন্দ বুঝে গেছে। আগামী নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নিবেন।
শিবির সভাপতি আরো বলেন, বর্তমান প্রজন্মের চাওয়াকে ধারন করে যারা রাজনীতি করতে চাইবে তারাই শুধু বাংলাদেশে রাজনীতি করতে পারবে, আর না হয় রাজনীতি করতে পারবে না। এই প্রজন্ম আর্দশিক রাজনীতির মধ্যদিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায় কাজগুলো যে ব্যক্তি বা দল করবে আমরা তার বিরুদ্ধে দাড়িয়ে যাবো।
দেবীদ্বার উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমীর ফেরদৌস আহমেদেও সঞ্চালনায় দেবীদ্বার উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (কুমিল্লা ও নোয়াখালী) অঞ্চল টীমের সদস্য কাজী মোঃ নজরুল ইসলাম খাদেম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবদুল মতিন, গাজীপুর মহানগরীর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জামায়াতের ইউরোপ ইউনিয়নের মূখপাত্র ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক মোল্লা, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রক্ষ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ পরিষদের সদস্য আসাদুজ্জামান ভূইয়া, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক দাওয়া সম্পাদক মোঃ মোজ্জাফর হোসেন, কুমিল্লা উঃ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ সানাউল্লাহ রাসেল।

চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডিজিএম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ বেলাল হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবান্ন কর্পোরেশন এর প্রধান নির্বাহী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রমিস এসেট্স লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট সমাজসেবক মো. ইসরাফিল মোল্লা, মিনহাজ ওভারসীজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, জে.বি ইন্টারন্যাশনাল, ঢাকা এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক মো. বাহাদুর হোসাইন, দেড়কোটা আছিয়া খাতুন মহিলা মাদরাসার পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন মজুমদার, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শামীম খন্দকার, দুবাই প্রবাসী ও তরুণ সমাজসেবক মো. আব্দুল হান্নান মোল্লা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কপিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মো. রাকিব হোসেন মোল্লার পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সাইফুদ্দীন মজুমদার, আব্দুল কাদের মোল্লা, আবুল বাশার মোল্লা, সাংবাদিক মো. মাছুম, হাফেজ মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মো. শরীফুল ইসলাম, হাফেজ মো. ওবায়েদ উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম
চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা-২০২৫ শনিবার (০৬ ডিসেম্বর) একযোগে পৃথক তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম পৌরসভাধিন ০১নং সেন্টারে এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় সাতটি বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের নার্সারি/কেজি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাছাইকৃত প্রায় দুইশত কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও একই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মিয়াবাজার সেন্টারে (০২নং) নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী এবং গত শুক্রবার (০৫ ডিসেম্বর) উপজেলার মুন্সীরহাট বালিকা বিদ্যালয় সেন্টারে (০৩নং) প্রায় চারশত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিভিন্ন হল পরিদর্শন করেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক মো. আমির হোসাইন, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, মো. ওয়াছিম উদ্দিন, মাওলানা আরিফ বিল্লাহ, সদস্য মো. খোকন মজুমদার, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. ফরহাদ উদ্দীন, মো. শহিদুল ইসলাম, কাজী রাকিব হোসেন, গিয়াস উদ্দিন সাগর, নুরুল আমিন, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. নাসির উদ্দিন মিয়াজী, মাস্টার শরীফ মোহাম্মদ ইউছুফ, সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর ও সুশৃঙ্খল-শান্তিপূর্ণ বৃত্তি পরীক্ষা গ্রহণের জন্য অ্যাসিয়েশন নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক-পরিচালক সহ সচেতন অভিভাবকবৃন্দ। ভবিষ্যতেও এমন বৃত্তির আয়োজন অব্যাহত থাকবে বলে তাদের সকলের প্রত্যাশা।

×
Skip to toolbar