দেবীদ্বারে মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী,প্রবাসী উদ্যোগে তাফসীর মাহফিল অনুষ্ঠিত
মো. বিল্লাল হোসেন, স্টাফ রিপোর্টার:
দেবীদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় এর মসজিদ পুনঃনির্মান উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী, প্রবাসীদের উদ্দ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারী শুক্রবার রাতে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাষ্টার কাজী আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রবাসী সমাজ সেবক মাসুদ পারভেজ সোহাগ এর সার্বিক তত্বাবধানে, আমন্ত্রিত ওয়াজেদ কেরাম এর মধ্যে আলোচনা করেন শায়খুল হাদীস মুফতি জসিমউদ্দীন রাহমানী, ক্বারী আবদুল্লাহ আল আমিন,মুফতি আমীর হামজা, ড. মুফতি আমীরুল ইসলাম, হেফজুর রহমান নাঈম, সাংস্কৃতিক ব্যাক্তি এডঃ রোকানুজ্জামান, কবির বিন সামাদ,শিল্পী নেয়ামত উল্লাহ নিজামী, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উওর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সী, সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবীউল আহসান মুন্সী প্রমুখ।







