বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ: যাত্রীদের চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৭:৪৪ এএম
রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ: যাত্রীদের চরম দুর্ভোগ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা (লোকো মাস্টার, গার্ড, টিটিই)। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যায় তারা। শিডিউলে থাকা ট্রেনগুলোতে রানিং স্টাফরা উঠেনি। ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বলেন, “আমরা রেল ভবন থেকে কোনো সিদ্ধান্তের কথা জানতে পারিনি। রেল চলাচল বন্ধ রাখার বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি।”

রেলের আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫ শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘণ্টার কয়েকগুন বেশি ডিউটি করতে হয়।

এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়।

এরপর থেকেই আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রেলের রানিং স্টাফরা। এর আগেও ওভার টাইম ডিউটি না করা, রেলভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা।

তবে বারবার আলোচনার পরও সুরাহা হয়নি কোনো। সবশেষ চলতি মাসের ২৮ জানুয়ারি মধ্যে দাবি না মানা হলে রেল ধর্মঘটের ডাক দেয় রানিং স্টাফ ঐক্য পরিষদ। কিন্তু কোনো সমাধান না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রানিং স্টাফরা।

এদিকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা প্রত্যাহারে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা আগামী ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। ফলে সারাদেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি-দাওয়া/চাহিদা পূরণে যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের দাবি-দাওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে পত্র যোগাযোগের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত আছে।”

তবে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি শুরুর পরও ঢাকা ছেড়েছে তিনটি ট্রেন। এসব ট্রেন ১২টার আগেই ছাড়ার কথা ছিল। ট্রেন তিনটি ছাড়তে ১২টা পেরিয়ে যায়। স্টাফদের কর্মবিরতি শুরুর পর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়া তিন ট্রেন হলো কুড়িগ্রাম এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল ও পঞ্চগড় এক্সপ্রেস। নাম প্রকাশ না করার শর্তে কমলাপুর রেলস্টেশন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, সবশেষ তিনটি ট্রেন নির্দিষ্ট সময়ের পর একে একে কমলাপুর রেলস্টেশন থেকে বেরিয়ে যায়। তবে তিনটি ট্রেনই যাত্রীতে বোঝাই ছিল।

তিনি আরও জানান, ভোররাতের আগে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার আর কোনো ট্রেন নেই। শেষ তিনটি ট্রেন বিলম্বিত সময়ে ছেড়েছে।

১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

Oplus_131072

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা  শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।

কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় তার গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, হেলালী ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকার দুটি বান্ডিল ছিল।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইউএনও বলেন, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, তিনি খবরটি শুনেছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

Oplus_131072

ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন খামারে এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে রাখা হয়েছিল।

 

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন, তবে বিস্তারিত তদন্ত চলছে।

×
Skip to toolbar