বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

চৌদ্দগ্রামে মাদক কারবারি সুমনের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:১১ এএম
চৌদ্দগ্রামে মাদক কারবারি সুমনের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের ‘মো: সুমন মিয়া’ নামে এক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। অভিযুক্ত সুমন একই গ্রামের ছারু মিয়া প্রকাশ ছেরু মিয়ার ছেলে। মাদক সেবন, মাদক বিক্রয়, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ সহ নানান অভিযোগে অভিযুক্ত এই সুমনের চতুর্মুখী অত্যাচারে এলাকাবাসীর দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষোভের বহিঃপ্রকাশ এ মানববন্ধন। এ সময় স্থানীয়রা তাকে অভিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। পরে এলাকাবাসী চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে এলাকাবাসী জানান, মাদক কারবারি, সমাজ বিরোধী, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী সুমন মিয়ার অত্যাচারে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে মাদক মামলা সহ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। গত কয়েকদিন আগেও সে গ্রেফতার হয়েছিলো। তার মাদক ব্যবসার প্রতিবাদ করায় সে ও তার অনুসারীরা স্থানীয় মসজিদের প্র¯্রাবখানা ও আশ-পাশের কয়েকটি বাড়ির সীমানা বেড়া ও স্থাপনা ভাংচুর করে। এরপরে সে উল্টো স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, অবিলম্বে যাতে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামে ‘কিং ছুপুয়া সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় যুব সমাজ’ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক মো: হাসান মোরশেদ, ডা. আবদুল গফুর, আবুল খায়ের, আতাউর রহমান, আলী আশ্রাফ, আবদুর রাজ্জাক, আবদুল কাদের, আমান মিয়া, নুরুল আমিন, মো: নুরু মিয়া, হানিফ মিয়া, শফিকুর রহমান, জামাল হোসেন, মো: মোস্তফা মিয়া, আবু মিয়া, হারেছ মিয়া, হোসেন মিয়া, সিরাজ মিয়া, আবু তাহের তানু, ফটিক বাচ্চু, ছাদেক মিয়া, মো: ইউছুফ, মমতাজ মিয়া, কানু মিয়া, আকাব্বর আলী, ফজলুল হক, জয়নাল আবেদীন,সফিক মিয়া,শাহজী মিয়া, শহিদুল ইসলাম, রহিম মোল্লা, আবদুল হালিম, রমিজ মিয়া, আনোয়ার হোসেন, মহিন মিয়া, মো: ইকবাল হোসেন, জুয়েল রানা সোহাগ, নাহিয়ান, জাহিদ হাসান, শাহজাহান, আবু বকর, মো: কবির, আরিফুর রহমান, মো: রাফি, সোহেল, রুবেল, ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় কিং ছুপুয়া গ্রামের বয়োবৃদ্ধ মুরুব্বীগণ, যুব সমাজের নেতৃবৃন্দ, নারী-শিশু সহ সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সোমবার বিকেলে অভিযুক্ত সুমন মিয়া বলেন, ‘আমার শ্যালকের ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করেছি। সামাজিক শৃঙ্খলা নষ্ট করিনি।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘কিং ছুপুয়া গ্রামবাসী থানায় সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

Oplus_131072

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা  শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।

কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় তার গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, হেলালী ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকার দুটি বান্ডিল ছিল।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইউএনও বলেন, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, তিনি খবরটি শুনেছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

Oplus_131072

ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন খামারে এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে রাখা হয়েছিল।

 

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন, তবে বিস্তারিত তদন্ত চলছে।

×
Skip to toolbar