বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

চৌদ্দগ্রামে প্রবাসী স্বামীর ১৯ লাখ টাকা নিয়ে স্ত্রী উধাও, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:৫৮ পিএম
চৌদ্দগ্রামে প্রবাসী স্বামীর ১৯ লাখ টাকা নিয়ে স্ত্রী উধাও, থানায় অভিযোগ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রামে মো: জামাল উদ্দিন (৩৬) নামে এক প্রবাসীর নিকট থেকে কৌশলে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ প্রায় ১৯ লাখ টাকা নিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার (উধাও) অভিযোগ উঠেছে মোসা: মঞ্জু আক্তার (৩১) নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (০৩ জুন) সকাল অনুমান আট ঘটিকায় উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়ায়। অভিযুক্ত মঞ্জু আক্তার উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা কবিরাজ বাড়ীর আব্দুর রহমান বিশ্বাসের মেয়ে এবং ভুক্তভোগি একই উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের জমাদ্দার বাড়ীর মৃত নুরুল হক মাস্টারের ছেলে প্রবাস ফেরৎ মো: জামাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগি জামাল উদ্দিন নিজ স্ত্রী মঞ্জু আক্তার, শ্বশুর আব্দুর রহমান বিশ্বাস ও স্ত্রীর বড় ভাই আব্দুল খালেক এর নামে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী জামাল উদ্দিন তার স্ত্রী মঞ্জু আক্তারের বড় ভাই আব্দুল খালেকের নিকট থেকে ৬ লাখ টাকার বিনিময়ে শ্বশুর বাড়ী এলাকায় একটি জায়গা খরিদ করেন। এছাড়াও বিভিন্ন অজুহাতে মঞ্জু আক্তার তার স্বামীর থেকে ২ লাখ টাকা গ্রহণ করে অন্যত্র হাওলাত দিয়ে দেন। এছাড়াও বিদেশ থাকাবস্থায় স্বামীর পাঠানো মোট ৫ লাখ টাকা মঞ্জু আক্তারের নিজ নামীয় ব্যাংক অ্যাকাউন্টে ছিলো। বিয়ের সময় প্রদত্ত সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কারও নিজ হেফাজতে রাখেন মঞ্জু আক্তার। বিগত ৭ সাত মাস পূর্বে প্রবাসী জামাল উদ্দিন দেশে এসে টাকার হিসাব চাইলে উভয়ের মাঝে পারিবারিক কলহ বাঁধে। একপর্যায়ে জামাল উদ্দিন জানতে পারেন স্ত্রী তার বড় ভাইয়ের থেকে নেওয়া জমিটুকু স্বামীকে না জানিয়ে নিজ নামে রেজিস্ট্রি করে নেন। এ ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করিলে এবং অন্যত্র দেওয়া হাওলাতের ২ লাখ টাকা ফেরৎ দিলে বলায় মঙ্গলবার সকাল আটটায় নিজ কাপড়-চোপড়, স্বর্ণালঙ্কার নিয়ে স্বামীর বাড়ী থেকে পালিয়ে যান। এরপর পরিবারের লোকজনকে জানিয়েও বিষয়টি নিয়ে কোনো প্রতিকার না পেয়ে স্ত্রী মঞ্জু আক্তার সহ তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রবাস জীবনের রুজি-রোজকার হারিয়ে পথে বসতে হবে তাকে। এজন্য তিনি থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

Oplus_131072

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা  শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।

কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় তার গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, হেলালী ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকার দুটি বান্ডিল ছিল।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইউএনও বলেন, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, তিনি খবরটি শুনেছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

Oplus_131072

ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন খামারে এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে রাখা হয়েছিল।

 

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন, তবে বিস্তারিত তদন্ত চলছে।

×
Skip to toolbar