শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গলে মাদকের আসর: আতঙ্কে এলাকাবাসী

নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫, ৭:১৪ পিএম
ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গলে মাদকের আসর: আতঙ্কে এলাকাবাসী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল, তেতাভূমি ও নোয়াপাড়া এলাকায় সম্প্রতি মাদকসেবীদের অবাধ বিচরণে স্থানীয় জনসাধারণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিনেও এসব এলাকায় জমজমাট মাদকের আসর বসে। ঈদের মত ধর্মীয় উৎসবও উপেক্ষা করে বুড়িচং, দেবিদ্বার, কুমিল্লা শহরসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক মাদকসেবী এখানে সমবেত হয় বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, সীমান্তবর্তী এ অঞ্চল দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য পাচার হয়। ব্রাহ্মণপাড়া ও আশপাশের এলাকায় স্বল্পমূল্যে সহজলভ্য মাদকের প্রাচুর্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে এই চিত্র দীর্ঘদিন ধরে চলমান।

বিশেষ করে কম বয়সী কিশোর ও তরুণদের মাদকের প্রতি ঝুঁকে পড়া এবং বাইকে অতিমাত্রায় গতির মাধ্যমে এলাকায় ঘোরাফেরা করায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত শব্দদূষণ, মাতালদের উচ্ছৃঙ্খল আচরণ এবং রাস্তায় নিরাপত্তা না থাকায় দিনকে দিন এলাকাবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠছে।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সমাজ তো একেবারেই ধ্বংসের মুখে। সন্তানকে একটি ভালো পরিবারে বিয়েও দেওয়া যাচ্ছে না। আমাদের সমাজকে রক্ষা করুন।”

এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আনিসুর রহমান ও এসআই মো. সুজন মিয়া জানান, “গতকাল তিনটি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে। স্থানীয়দের সহায়তায় সীমান্তবর্তী এলাকাগুলোতে কঠোর নজরদারি ও তল্লাশি চালানো হয়। ফলে মাদকসেবীরা মাদক সেবনে ব্যর্থ হয়।”

তারা আরও জানান, “আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতা পেলে আমরা এই অপরাধ নির্মূলে সফল হবো ইনশাআল্লাহ।”

এলাকাবাসীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় যেন কোনোভাবেই মাদকসেবীদের প্রবেশ করতে না দেওয়া হয় এবং এলাকায় স্থায়ী চেকপোস্ট বসিয়ে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়।

অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম
অভিযোগে জর্জরিত রুবেলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন রুবেলের বিরুদ্ধে একাধিক ভয়াবহ অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, রুবেল দেশে বসে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং কুমিল্লায় একাধিক মিছিলে অংশ নিয়েছেন। তাদের অভিযোগ, শান্ত কুমিল্লাকে অশান্ত করতে তিনি উঠতি বয়সী যুবকদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার চেষ্টা করছেন।

 

অভিযোগ রয়েছে, রুবেল ভারত থেকে নিষিদ্ধ মাদক এনে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেন। সুন্দরী নারী ও তরুণদের ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন। তার সহযোগীদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে ছাত্র আন্দোলন দমন ও পীড়নের অভিযোগও উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, রুবেল ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করে একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সাধারণ মানুষের নামে তৈরি এনআইডি ব্যবহার করে গ্রেফতার হলে আসল অপরাধী পার পেয়ে যায়। এসব পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও পাওয়া গেছে।

 

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রুবেল কখনো নিজেকে ডিবি পুলিশ, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রশাসনের লোক দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। সম্প্রতি সদর দক্ষিণের লালবাগ এলাকায় পুকুর খননের মাটি পরিবহনের সময় শরীফ ও রিয়াদের তিনটি ড্রামট্রাক আটক করে রুবেল। ভুক্তভোগীদের দাবি, প্রথমে তাদের কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়, পরে তা কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ট্রাকগুলো প্রশাসনের কার্যালয়ে জমা দিয়ে অবৈধ মাটি পরিবহনের অভিযোগ সাজানো হয়।

 

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)-এর ভাই ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ারের ঘনিষ্ঠ পরিচয়কে পুঁজি করে রুবেল সাংস্কৃতিক সম্পাদক পদ বাগিয়ে নেন। সেই পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

 

সচেতন মহল বলছে, রুবেলের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তারা নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,

“বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় আইনগত ব্যবস্থা নিতে পারছি না।”

 

এ বিষয়ে জামাল উদ্দিন রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

নাসির উদ্দিন প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম
বরুড়ায় সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা

 

বরুড়া উপজেলার ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সুলতানপুর বাজারে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সুলতানপুর বাজার গোল চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মিজানুর রহমান (মোল্লা), উপজেলা যুবদলের সদস্য ও সমাজসেবক মো. সোমন আহমেদ, মো. সাহিন হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহনেওয়াজ, সাবেক ছাত্রনেতা শাহজান মিদ্দা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরুড়ার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে বিপুল ভোটে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা জাকারিয়া তাহের সুমনকে একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা উল্লেখ করে বলেন, উন্নয়ন ও জনগণের কল্যাণে তার বিকল্প নেই। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার মাধ্যমে বরুড়াবাসী গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লায় জামায়াতপন্থী আইনজীবী বিদেশি অস্ত্রসহ আটক বিতর্কে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
কুমিল্লায় জামায়াতপন্থী আইনজীবী বিদেশি অস্ত্রসহ আটক বিতর্কে প্রতিবাদ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লায় সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ দল বৃহস্পতিবার ভোরে নগরের টমছমব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে আটক করে। তার কাছ থেকে ৫টি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুমিল্লা আদালতের আইনজীবী ও এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের বাসায় অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাসুদুল হককে জামায়াতপন্থী আইনজীবী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। এ ঘটনায় আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

 

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, “আরিফুলকে আটক করার পর তার মোবাইল ফোনে অস্ত্রের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মাসুদুল হকের বাসায় অস্ত্র থাকার তথ্য দেয়। পরে তাৎক্ষণিক অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।”

 

জামায়াতের প্রতিবাদ :

 

তবে এ ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, এডভোকেট মাসুদুল হককে জামায়াতপন্থী আইনজীবী আখ্যায়িত করা মিথ্যা ও ভিত্তিহীন। মহানগর জামায়াতের প্রচার সম্পাদক কামারুজ্জামান সোহেল বলেন, “মাসুদুল হকের জামায়াতের সঙ্গে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। তিনি জামায়াতের কোনো পর্যায়ের নেতা-কর্মী নন এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত নন। ভুল তথ্য প্রকাশ করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।”

 

এই ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় আইনজীবী মহল ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। পুলিশের বক্তব্যে অস্ত্র উদ্ধারের বিষয়টি স্পষ্ট হলেও জামায়াতের প্রতিবাদে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্ধারের প্রমাণ হাজির করছে, অন্যদিকে জামায়াত দাবি করছে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নাম জড়ানো হচ্ছে। ফলে বিষয়টি এখন আইনি প্রক্রিয়া ও আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

×
Skip to toolbar