রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বিয়ে বাড়ীতে হামলা-ভাংচুর, আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:১০ এএম
চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বিয়ে বাড়ীতে হামলা-ভাংচুর, আহত ২
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় প্রতিপক্ষের আয়েশা বেগম নামে এক নারী সহ কমপক্ষে দুইজন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা আয়েশা বেগমের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পুর্বপাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সামাজিকভাবে সমাধানের আশ্বাসে উভয়পক্ষ শান্ত হয়।

ভুক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রামের মৃত আব্দুল মালেক ও আবুল কাশেমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ সংক্রান্তে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এক বছর পূর্বে আদালতের নির্দেশনা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ উপেক্ষা করে মামলার বিবাদী আবুল কাশেম পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে এবং স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় আব্দুল মালেকের নিজস্ব জায়গায় একটি পাকা বসতঘর নির্মাণ করে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস-দরবার হলেও তখন কোনো সমাধান না হওয়ায় এখনো ওই ঘটনার জের চলমান রয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে আব্দুল মালেকের ছেলে মো: ফারুকের বিয়ের দিন-তারিখ ছিলো। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিক সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এদিকে সোমবার সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত আবুল কাশেম, আবুল বাশার, একই গ্রামের শামসুল আলম হুজুর ও তার ছেলে নোমান এর নেতৃত্বে কয়েকজন উৎশৃঙ্খল যুবক বাড়ীর মূল রাস্তার মাথায় সাজানো বিয়ের গেইটটি ভাংচুর করে। এ সময় ফয়সাল আহমেদ নামে স্থানীয় যুবক বিয়ে গেইট ভাংচুরের ভিডিও তার মুঠোফোনে ধারণ করে। এ ঘটনায় ভুক্তভোগিরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিমাই চন্দ্র নাথের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় যুবক ফয়সাল তার মোবাইল ফোনে ধারণকৃত ভাংচুরের ভিডিওটি পুলিশের কাছে স্বাক্ষ হিসেবে প্রদর্শন করায় আবুল কাশেম, শামসুল আলম হুজুর সহ প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়। উত্তেজিত অবস্থায় তারা ফয়সালের বাড়ীঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় তার মা আয়েশা বেগম গুরুতর আহত হন। হামলাকারীরা ফয়সালের মায়ের শ্লীলতাহানির ও প্রাণনাশের চেষ্টা করে। এ সময় তাদের শোর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বিয়ের কার্যক্রম সমাপ্ত হলে আগামী শনিবার বিষয়টি নিয়ে সামাজিক মীমাংশার আশ^াস পেয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ভুক্তভোগি মো: ফারুক এর পরিবার, অপর ভুক্তভোগি ফয়সাল জানায়, সামান ঘটনায় শামসু হুজুর, নোমান, আবুল কাশেম সহ তাদের সহযোগিরা আমাদের বাড়ীঘরে হামলা-ভাংচুর চালায় এবং বিয়ের জন্য সাজানো গেইটটি ভেঙে ফেলে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব আবাদ মিয়া, আমির হোসেন, মোহাম্মদ হোসেন জানান, পারিবারিক পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলয় বিয়ের গেইট ও বাড়ীঘর ভাংচুরের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পরে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত শামসুল আলম, আবুল কাশেমের মুঠোফোন নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিমাই চন্দ্র নাথ জানান, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়। ভাংচুরের ঘটনা সঠিক। আমরা গিয়ে হামলাকারীদের কাউকে পাইনি। ভুক্তভোগিদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘুষের তিন কোটি গিলে এখন আন্দোলনের হোতা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫২ এএম
ঘুষের তিন কোটি গিলে এখন আন্দোলনের হোতা

Oplus_131072

ম্যানেজ মাস্টার’ নামে পরিচিত শিক্ষক নেতা মো. আবুল কাসেমের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, সাংবাদিক ম্যানেজিং, সরকারবিরোধী উস্কানি ও প্রশাসনিক প্রভাব খাটানোর বিস্ফোরক অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল তৈরির নামে প্রায় এক হাজার চাকরিপ্রত্যাশীর কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কাসেম, তবে ভুক্তভোগীদের দাবি—তাদের কাছে প্রমাণ রয়েছে।

 

২০২৩ সালের মে মাসে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক নিয়োগে ঘুষ দিয়ে প্রতারিত শিক্ষকরা কাসেমের কাছে টাকা ফেরতের দাবি জানান। কিন্তু কাসেম উপস্থিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে সংবাদ প্রকাশ ঠেকান। কেবল দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম এই দুর্নীতির খবর প্রকাশ করে, যার জেরে তারা কাসেমের রোষানলে পড়েন।

 

২০২৪ সালের মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাসেমের বেতন কমিয়ে দেয়। তবে শিক্ষা মহলে এটিকে ‘গুরু পাপে লঘু দণ্ড’ হিসেবেই দেখা হয়। বিতর্কিত এই শিক্ষক নেতা বর্তমানে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বন্ধের আন্দোলনের অন্যতম হোতা হিসেবে সরকার, অভিভাবক ও শিক্ষার্থীদের অস্থির করে তুলছেন।

 

সরকার তাকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বরিশালে বদলি করলেও তার উস্কানিমূলক বক্তব্য থামেনি। “প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত”—এমন স্ট্যাটাস দিয়ে তিনি নিরীহ শিক্ষকদের উস্কে দিচ্ছেন। একই সঙ্গে প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে তুলে ধরছেন।

 

ঘুষ কেলেঙ্কারির পেছনের গল্প আরও বিস্তৃত। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় বাদ পড়া প্রায় এক হাজার প্রার্থীকে প্যানেল করে নিয়োগের আশ্বাস দিয়ে কাসেম ও তার সহযোগীরা প্রায় তিন কোটি টাকা ঘুষ নেন। প্রত্যাশীরা জানান, ৩০ হাজার টাকা করে আদায় করে কাসেম, আশিক, আব্দুল কাদের, আলী হাসান ও বাবুল মুন্সি মিলে এই টাকা সংগ্রহ করেন। চুক্তি ছিল ১০ কোটি টাকার, যার বিনিময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে নিয়োগ নিশ্চিত করা হবে।

 

কিন্তু সরকার প্যানেল ভিত্তিক নিয়োগ বাতিল করায় চাকরি না পেয়ে প্রতারিত শিক্ষকরা টাকা ফেরতের দাবি তোলেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কাসেমের উপস্থিতিতে ১ কোটি ৭ লাখ টাকা ফেরতের দাবি জানানো হয়। সেখানে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ প্যানেল প্রত্যাশীদের সরিয়ে দেয়।

 

এদিকে, কাসেমের সাম্প্রতিক সরকারবিরোধী তৎপরতা ও জাতীয় নির্বাচনের প্রাক্কালে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে তার উস্কানিমূলক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারী শিক্ষকরা নিজেরাই। অনেকেই বলছেন, “ডাল মে কুচ কালা”—অর্থাৎ, এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে।

হাজার কোটি টাকার লোভ ত্যাগ করেছি দেশের টানে

মোঃ বিল্লাল হোসেন : প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৮ এএম
হাজার কোটি টাকার লোভ ত্যাগ করেছি দেশের টানে

Oplus_131072

“অর্থ নয়, আপনাদের আস্থা–বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি”—এমনই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল। ইচ্ছা করলেই বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়নায় এসব দিকে তাকাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়।”

 

শনিবার (৬ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাস, গাংচর, চাটলী, রাজামেহার হাজীপাড়া ও মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি—কখনো দুর্নীতি করব না, আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের ভোটের অবমূল্যায়ন করব না।”

 

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “হাসিনা রাস্তায় গুলি করে যখন মানুষ মারছিল, তখন আপনারা আমাদের জন্য জায়নামাজে বসে দোয়া করেছেন। তাই অস্ত্র ছাড়াই ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। হাসিনার বিরুদ্ধে তরুণরাই জেগে উঠেছিল, আর পিছনে ছিলেন বাপ–চাচারা। এবারের নির্বাচনে শাপলা কলির পক্ষে প্রথমে তরুণরা এগিয়ে এসেছে, এরপর মা–চাচিরা এসেছেন, কিছুদিন পর বাবা–চাচারাও আসবেন।”

 

পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রশক্তির মেহেদী হাসান ও তানজিম হাসান মেহেদী।

 

গণসংযোগ শেষে বিকেলে তিনি সুবিল ইউনিয়নের ওয়াহেদপুরে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ এএম
সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে ডিজিটালি রাইটের এক সাম্প্রতিক সমীক্ষায়। ঢাকায় প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন সাংবাদিকের মধ্যে ৯ জনই শারীরিক হামলার আশঙ্কা করছেন। শুধু তাই নয়, নারী সাংবাদিকদের অর্ধেক যৌন হয়রানি এবং ৪০ শতাংশ যৌন নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছেন।

 

“উচ্চ ঝুঁকি, স্বল্প প্রস্তুতি : ২০২৬ সালের নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা” শীর্ষক এই জরিপে দেশের ১৯টি জেলার ২০১ জন সাংবাদিক অংশ নেন এবং ১০ জনের বিশদ সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণাটি উপস্থাপন করেন ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।

 

গবেষণার মূল ফলাফল :

 

– ৮৯% সাংবাদিক শারীরিক হামলার শঙ্কায়

– ৭৬% মৌখিক হেনস্থা এবং ৭১% ভয়ভীতির আশঙ্কা

– ৫০% নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হওয়ার আশঙ্কা

– ৭৫% সাংবাদিক অপপ্রচারের শিকার হওয়ার আশঙ্কা

– ৬৫% হ্যাকিংয়ের ঝুঁকিতে

– মাত্র ২৪% পেয়েছেন নিরাপত্তা প্রশিক্ষণ বা সরঞ্জাম

 

নারী সাংবাদিকরা অনলাইন নজরদারি ও হেনস্থার বিষয়ে বেশি উদ্বিগ্ন। অর্ধেকেরও বেশি সাংবাদিক মনে করেন, তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হতে পারে।

 

আরও উদ্বেগজনক তথ্য হলো, ৭৭% সাংবাদিকের প্রতিষ্ঠানে নেই কোনো স্পষ্ট ডিজিটাল নিরাপত্তা নীতিমালা। ৯০% সাংবাদিক শারীরিক হুমকির প্রধান উৎস হিসেবে রাজনৈতিক দল ও তাদের কর্মীদের চিহ্নিত করেছেন। নারী ও মফস্বল সাংবাদিকরা আইনশৃঙ্খলা বাহিনী ও উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকেও ঝুঁকির উৎস হিসেবে উল্লেখ করেছেন।

 

সাংবাদিকদের মতে, রাজনৈতিক ট্যাগিং, জনআস্থার সংকট, উগ্রবাদ, গণপিটুনি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অপপ্রচার—সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচন সাংবাদিকদের জন্য এক রক্তাক্ত বাস্তবতা হয়ে উঠতে পারে।

 

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে:

 

– দীর্ঘমেয়াদি শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ

– নিউজরুমে নিরাপত্তা প্রটোকল প্রণয়ন

– জেন্ডার-সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা

– জরুরি ও আইনি সহায়তা নিশ্চিতকরণ

 

আলোচনায় ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, “ঝুঁকি জানা সত্ত্বেও গণমাধ্যম মালিকরা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদাসীন। ফলে সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হয়।”

 

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফয়ো মিডিয়া ইনস্টিটিউটের এশিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর মারিয়া পিটারসন।

×
Skip to toolbar