রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

তারজালে ঢাকা পূবালী চত্বর

আন্দোলনের মঞ্চে সৌন্দর্যহানির বিরুদ্ধে সাংবাদিক হৃদয়ের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ পিএম
আন্দোলনের মঞ্চে সৌন্দর্যহানির বিরুদ্ধে সাংবাদিক হৃদয়ের প্রতিবাদ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা শহরের হৃদয়স্থলে, কান্দিরপাড়ের ঐতিহাসিক পূবালী ব্যাংক ভবন-যে স্থান যুগ যুগ ধরে আন্দোলন-সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে-আজ তারের জঞ্জালে ঢাকা। ইন্টারনেট ডিসসহ বিভিন্ন সংযোগের তার এলোমেলোভাবে ঝুলে আছে ল্যাম্পপোস্ট ও বিদ্যুতের খুঁটিতে। এই বিশৃঙ্খল দৃশ্য শুধু শহরের নান্দনিক সৌন্দর্যকে কলঙ্কিত করছে না, বরং জনসাধারণের চলাচলের জন্যও তৈরি করছে মারাত্মক ঝুঁকি।

এই অনভিপ্রেত পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয়। তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন প্রতিবাদী বার্তায় লিখেছেন-“সম্মানিত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি, কুমিল্লার পূবালী চত্বরে পূবালী ব্যাংক ভবনের পাশের দুই ল্যাম্পপোস্টে বর্তমানে ইন্টারনেটের তারগুলো এলোমেলোভাবে ঝুলে রয়েছে। এতে শহরের প্রাণকেন্দ্রের নান্দনিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং জনসাধারণের জন্য ঝুঁকিও তৈরি হচ্ছে। শুক্রবার সকালের মধ্যে অনুগ্রহ করে উক্ত ল্যাম্পপোস্টে থাকা তারগুলো শৃঙ্খলাবদ্ধ করে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

এই আহ্বান শুধু একটি অনুরোধ নয়, এটি একটি নাগরিক চেতনার বহিঃপ্রকাশ। কারণ, এই পূবালী ব্যাংক ভবনটি কেবল একটি স্থাপনা নয়-এটি কুমিল্লার আত্মার অংশ। এখানেই ছিল ‘দি কুমিল্লা ব্যাংকিং করপোরেশন’, যা ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়ে আধুনিক ব্যাংকিংয়ের সূচনা করেছিল। দেশভাগের আগে যার শাখা ছড়িয়ে ছিল কলকাতা, দিল্লি, মুম্বাই, লখনৌ, কানপুর এবং লন্ডন পর্যন্ত। এই ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে কুমিল্লার মানুষ বারবার উচ্চারণ করেছে প্রতিবাদের ভাষা, স্বাধীনতার দাবি, এবং উন্নয়নের স্বপ্ন।

আজ সেই ভবনের সামনে তারের জটলা, সৌন্দর্যহানি, এবং দায়িত্বহীনতার ছাপ আমাদের বিবেককে নাড়া দেয়। কুমিল্লা বিভাগ গঠনের দাবিতে শনিবারের মহাসমাবেশকে ঘিরে আন্দোলনকারীরা নিজেরাই ভবনটি রঙ করে দিচ্ছেন। তারা জানেন, এই ভবনই হবে তাদের আনন্দের মঞ্চ, যদি কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হয়।

তাই এখন সময় এসেছে, শহরের সৌন্দর্য রক্ষায়, ঐতিহ্য সংরক্ষণে, এবং নাগরিক দায়িত্ব পালনে সকলে একত্র হওয়ার। তারের জঞ্জাল সরিয়ে পূবালী চত্বরকে ফিরিয়ে দিতে হবে তার গৌরব, তার ইতিহাস, তার প্রতিবাদী সৌন্দর্য।

তথ্যসূত্র : সম্পাদক, আবুল কাশেম হৃদয়, দৈনিক কুমিল্লার কাগজ।

ঘুষের তিন কোটি গিলে এখন আন্দোলনের হোতা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫২ এএম
ঘুষের তিন কোটি গিলে এখন আন্দোলনের হোতা

Oplus_131072

ম্যানেজ মাস্টার’ নামে পরিচিত শিক্ষক নেতা মো. আবুল কাসেমের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, সাংবাদিক ম্যানেজিং, সরকারবিরোধী উস্কানি ও প্রশাসনিক প্রভাব খাটানোর বিস্ফোরক অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল তৈরির নামে প্রায় এক হাজার চাকরিপ্রত্যাশীর কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কাসেম, তবে ভুক্তভোগীদের দাবি—তাদের কাছে প্রমাণ রয়েছে।

 

২০২৩ সালের মে মাসে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক নিয়োগে ঘুষ দিয়ে প্রতারিত শিক্ষকরা কাসেমের কাছে টাকা ফেরতের দাবি জানান। কিন্তু কাসেম উপস্থিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে সংবাদ প্রকাশ ঠেকান। কেবল দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম এই দুর্নীতির খবর প্রকাশ করে, যার জেরে তারা কাসেমের রোষানলে পড়েন।

 

২০২৪ সালের মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাসেমের বেতন কমিয়ে দেয়। তবে শিক্ষা মহলে এটিকে ‘গুরু পাপে লঘু দণ্ড’ হিসেবেই দেখা হয়। বিতর্কিত এই শিক্ষক নেতা বর্তমানে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বন্ধের আন্দোলনের অন্যতম হোতা হিসেবে সরকার, অভিভাবক ও শিক্ষার্থীদের অস্থির করে তুলছেন।

 

সরকার তাকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বরিশালে বদলি করলেও তার উস্কানিমূলক বক্তব্য থামেনি। “প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত”—এমন স্ট্যাটাস দিয়ে তিনি নিরীহ শিক্ষকদের উস্কে দিচ্ছেন। একই সঙ্গে প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে তুলে ধরছেন।

 

ঘুষ কেলেঙ্কারির পেছনের গল্প আরও বিস্তৃত। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় বাদ পড়া প্রায় এক হাজার প্রার্থীকে প্যানেল করে নিয়োগের আশ্বাস দিয়ে কাসেম ও তার সহযোগীরা প্রায় তিন কোটি টাকা ঘুষ নেন। প্রত্যাশীরা জানান, ৩০ হাজার টাকা করে আদায় করে কাসেম, আশিক, আব্দুল কাদের, আলী হাসান ও বাবুল মুন্সি মিলে এই টাকা সংগ্রহ করেন। চুক্তি ছিল ১০ কোটি টাকার, যার বিনিময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে নিয়োগ নিশ্চিত করা হবে।

 

কিন্তু সরকার প্যানেল ভিত্তিক নিয়োগ বাতিল করায় চাকরি না পেয়ে প্রতারিত শিক্ষকরা টাকা ফেরতের দাবি তোলেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কাসেমের উপস্থিতিতে ১ কোটি ৭ লাখ টাকা ফেরতের দাবি জানানো হয়। সেখানে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ প্যানেল প্রত্যাশীদের সরিয়ে দেয়।

 

এদিকে, কাসেমের সাম্প্রতিক সরকারবিরোধী তৎপরতা ও জাতীয় নির্বাচনের প্রাক্কালে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে তার উস্কানিমূলক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারী শিক্ষকরা নিজেরাই। অনেকেই বলছেন, “ডাল মে কুচ কালা”—অর্থাৎ, এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে।

হাজার কোটি টাকার লোভ ত্যাগ করেছি দেশের টানে

মোঃ বিল্লাল হোসেন : প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৮ এএম
হাজার কোটি টাকার লোভ ত্যাগ করেছি দেশের টানে

Oplus_131072

“অর্থ নয়, আপনাদের আস্থা–বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি”—এমনই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল। ইচ্ছা করলেই বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়নায় এসব দিকে তাকাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়।”

 

শনিবার (৬ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাস, গাংচর, চাটলী, রাজামেহার হাজীপাড়া ও মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি—কখনো দুর্নীতি করব না, আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের ভোটের অবমূল্যায়ন করব না।”

 

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “হাসিনা রাস্তায় গুলি করে যখন মানুষ মারছিল, তখন আপনারা আমাদের জন্য জায়নামাজে বসে দোয়া করেছেন। তাই অস্ত্র ছাড়াই ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। হাসিনার বিরুদ্ধে তরুণরাই জেগে উঠেছিল, আর পিছনে ছিলেন বাপ–চাচারা। এবারের নির্বাচনে শাপলা কলির পক্ষে প্রথমে তরুণরা এগিয়ে এসেছে, এরপর মা–চাচিরা এসেছেন, কিছুদিন পর বাবা–চাচারাও আসবেন।”

 

পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রশক্তির মেহেদী হাসান ও তানজিম হাসান মেহেদী।

 

গণসংযোগ শেষে বিকেলে তিনি সুবিল ইউনিয়নের ওয়াহেদপুরে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ এএম
সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে ডিজিটালি রাইটের এক সাম্প্রতিক সমীক্ষায়। ঢাকায় প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন সাংবাদিকের মধ্যে ৯ জনই শারীরিক হামলার আশঙ্কা করছেন। শুধু তাই নয়, নারী সাংবাদিকদের অর্ধেক যৌন হয়রানি এবং ৪০ শতাংশ যৌন নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছেন।

 

“উচ্চ ঝুঁকি, স্বল্প প্রস্তুতি : ২০২৬ সালের নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা” শীর্ষক এই জরিপে দেশের ১৯টি জেলার ২০১ জন সাংবাদিক অংশ নেন এবং ১০ জনের বিশদ সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণাটি উপস্থাপন করেন ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।

 

গবেষণার মূল ফলাফল :

 

– ৮৯% সাংবাদিক শারীরিক হামলার শঙ্কায়

– ৭৬% মৌখিক হেনস্থা এবং ৭১% ভয়ভীতির আশঙ্কা

– ৫০% নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হওয়ার আশঙ্কা

– ৭৫% সাংবাদিক অপপ্রচারের শিকার হওয়ার আশঙ্কা

– ৬৫% হ্যাকিংয়ের ঝুঁকিতে

– মাত্র ২৪% পেয়েছেন নিরাপত্তা প্রশিক্ষণ বা সরঞ্জাম

 

নারী সাংবাদিকরা অনলাইন নজরদারি ও হেনস্থার বিষয়ে বেশি উদ্বিগ্ন। অর্ধেকেরও বেশি সাংবাদিক মনে করেন, তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হতে পারে।

 

আরও উদ্বেগজনক তথ্য হলো, ৭৭% সাংবাদিকের প্রতিষ্ঠানে নেই কোনো স্পষ্ট ডিজিটাল নিরাপত্তা নীতিমালা। ৯০% সাংবাদিক শারীরিক হুমকির প্রধান উৎস হিসেবে রাজনৈতিক দল ও তাদের কর্মীদের চিহ্নিত করেছেন। নারী ও মফস্বল সাংবাদিকরা আইনশৃঙ্খলা বাহিনী ও উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকেও ঝুঁকির উৎস হিসেবে উল্লেখ করেছেন।

 

সাংবাদিকদের মতে, রাজনৈতিক ট্যাগিং, জনআস্থার সংকট, উগ্রবাদ, গণপিটুনি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অপপ্রচার—সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচন সাংবাদিকদের জন্য এক রক্তাক্ত বাস্তবতা হয়ে উঠতে পারে।

 

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে:

 

– দীর্ঘমেয়াদি শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ

– নিউজরুমে নিরাপত্তা প্রটোকল প্রণয়ন

– জেন্ডার-সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা

– জরুরি ও আইনি সহায়তা নিশ্চিতকরণ

 

আলোচনায় ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, “ঝুঁকি জানা সত্ত্বেও গণমাধ্যম মালিকরা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদাসীন। ফলে সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হয়।”

 

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফয়ো মিডিয়া ইনস্টিটিউটের এশিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর মারিয়া পিটারসন।

×
Skip to toolbar