নির্বাচনের আগমুহূর্তে স্থগিত তাফসির মাহফিল হাসানাহ ফাউন্ডেশনে পূর্ণ মনোনিবেশ
Oplus_131072
গত বছর দেশব্যাপী আটটি বিভাগে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে লাখো মানুষের উপস্থিতি ছিল অভূতপূর্ব। পবিত্র কুরআনের প্রতি মানুষের দূর্বার আকর্ষণে দূর-দুরান্ত থেকে ছুটে আসা জনতার উপচে-পড়া ভিড় সামাল দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর পেশাদারিত্বপূর্ণ ভূমিকা ছিল প্রশংসনীয়।
বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি ও রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক মোতায়েন প্রয়োজন হবে।
এই প্রেক্ষাপটে নতুন কোনো তাফসির মাহফিল আয়োজন আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তাই জাতীয় স্বার্থে এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবছরের বিভাগীয় সকল তাফসিরুল কুরআন মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে আবারও ঐতিহাসিক তাফসির প্রোগ্রামগুলোতে মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এদিকে সদ্য প্রতিষ্ঠিত “হাসানাহ ফাউন্ডেশন” ইতোমধ্যে শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে শুরু করেছে। প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে ফাউন্ডেশনের কার্যক্রমে অধিক সম্পৃক্ত হওয়া এখন সময়ের দাবি। তাই বর্তমানে এই ফাউন্ডেশনের কাজেই পূর্ণ মনোনিবেশ করা হচ্ছে।
সবাইকে ভালো ও সুস্থ থাকার শুভকামনা জানিয়ে, হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দুআ কামনা করা হয়েছে।






















