ব্রাহ্মণপাড়ায় প্রয়াত বিএনপির সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল;
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত ইউনিয়ন বিএনপির “প্রয়াত সকল নেতৃবৃন্দের” রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমেরিকান প্রবাসী ,উপদেষ্টা ব্রাহ্মণপাড়া প্রবাসী ঐক্য ফোরাম ও সদস্য ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র জনাব কিবরিয়া ভূঁইয়া’র পৃষ্টপোষকতায় আজ ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৬টা সময় ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল ও স্বরনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শামসুল আলম ভূইয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান এর সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রয়াত বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন এবং প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করেন।
ইউনিয়নের জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নূরুল ইসলাম কোরআন তেলাওয়াত করে দোয়া ও মাহফিল শেষে সম্মিলিত মোনাজাত করে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জুলাই আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। সবশেষে ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাতের প্রার্থনা করেন এবং উপস্থিত সবাইকে তাবারুক বিতরনের মাধ্যমে এই দোয়া ও মাহফিল সমাপনী হয়।














