মনোহরগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতার মামলায় বিতর্কিত ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিপুর গ্রাম থেকে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাহাব উদ্দিন এলাকায় দখলবাজি,মানুষের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিবেশ তৈরি হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় আসামি হিসেবে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সরকারি দলের ছত্রচ্ছায়ায় থেকে সাহাব উদ্দিন নানা অপকর্ম চালিয়ে গেছে,সাহাব উদ্দিনের মতো অন্যান্য দখলবাজ নেতাদের বিরুদ্ধেও একইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
















