খালেদা জিয়ার সুস্থতা কামনায় কান্দিরপাড়ে বিএনপির দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপি।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা কাজী ইবরাহীম আল ক্বাদরী। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, “আমাদের দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক নেতৃত্বে দেশ একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া—যিনি কখনো পরাজিত হননি, বরং মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে বৃদ্ধ বয়সেও মিথ্যা মামলায় কারাবরণ করেছেন—আজ জীবন সংকটে। তাঁর সুস্থতার জন্য আল্লাহর বিশেষ রহমত প্রয়োজন। দল-মত নির্বিশেষে সবাইকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানাই।”
দোয়া মাহফিলে কুমিল্লা মহানগর বিএনপি, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) মোস্তাক মিয়া,
এরপর কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, এরপর দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,
এরপর দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামান, এরপর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, এরপর সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, এরপর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ আতিক সেলিম রুবেল, এরপর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, এরপর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।






















