রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

কুমিল্লা-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবিদ্বার প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম
কুমিল্লা-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেবিদ্বারে বিএনপির ইউনিয়নভিত্তিক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সুলতানপুর ইউনিয়নের কুরছাপ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীর সভাপতিত্বে এবং সাবেক যুবদল আহবায়ক মো. আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া।
তিনি বক্তব্যে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. বিল্লাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম

আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুধন ডিলার, উপজেলা বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক গাজী রুহুল সালাউদ্দিন চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় বক্তারা দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ঘুষের তিন কোটি গিলে এখন আন্দোলনের হোতা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫২ এএম
ঘুষের তিন কোটি গিলে এখন আন্দোলনের হোতা

Oplus_131072

ম্যানেজ মাস্টার’ নামে পরিচিত শিক্ষক নেতা মো. আবুল কাসেমের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, সাংবাদিক ম্যানেজিং, সরকারবিরোধী উস্কানি ও প্রশাসনিক প্রভাব খাটানোর বিস্ফোরক অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল তৈরির নামে প্রায় এক হাজার চাকরিপ্রত্যাশীর কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কাসেম, তবে ভুক্তভোগীদের দাবি—তাদের কাছে প্রমাণ রয়েছে।

 

২০২৩ সালের মে মাসে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক নিয়োগে ঘুষ দিয়ে প্রতারিত শিক্ষকরা কাসেমের কাছে টাকা ফেরতের দাবি জানান। কিন্তু কাসেম উপস্থিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে সংবাদ প্রকাশ ঠেকান। কেবল দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম এই দুর্নীতির খবর প্রকাশ করে, যার জেরে তারা কাসেমের রোষানলে পড়েন।

 

২০২৪ সালের মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাসেমের বেতন কমিয়ে দেয়। তবে শিক্ষা মহলে এটিকে ‘গুরু পাপে লঘু দণ্ড’ হিসেবেই দেখা হয়। বিতর্কিত এই শিক্ষক নেতা বর্তমানে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বন্ধের আন্দোলনের অন্যতম হোতা হিসেবে সরকার, অভিভাবক ও শিক্ষার্থীদের অস্থির করে তুলছেন।

 

সরকার তাকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বরিশালে বদলি করলেও তার উস্কানিমূলক বক্তব্য থামেনি। “প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত”—এমন স্ট্যাটাস দিয়ে তিনি নিরীহ শিক্ষকদের উস্কে দিচ্ছেন। একই সঙ্গে প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে তুলে ধরছেন।

 

ঘুষ কেলেঙ্কারির পেছনের গল্প আরও বিস্তৃত। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় বাদ পড়া প্রায় এক হাজার প্রার্থীকে প্যানেল করে নিয়োগের আশ্বাস দিয়ে কাসেম ও তার সহযোগীরা প্রায় তিন কোটি টাকা ঘুষ নেন। প্রত্যাশীরা জানান, ৩০ হাজার টাকা করে আদায় করে কাসেম, আশিক, আব্দুল কাদের, আলী হাসান ও বাবুল মুন্সি মিলে এই টাকা সংগ্রহ করেন। চুক্তি ছিল ১০ কোটি টাকার, যার বিনিময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে নিয়োগ নিশ্চিত করা হবে।

 

কিন্তু সরকার প্যানেল ভিত্তিক নিয়োগ বাতিল করায় চাকরি না পেয়ে প্রতারিত শিক্ষকরা টাকা ফেরতের দাবি তোলেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কাসেমের উপস্থিতিতে ১ কোটি ৭ লাখ টাকা ফেরতের দাবি জানানো হয়। সেখানে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ প্যানেল প্রত্যাশীদের সরিয়ে দেয়।

 

এদিকে, কাসেমের সাম্প্রতিক সরকারবিরোধী তৎপরতা ও জাতীয় নির্বাচনের প্রাক্কালে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে তার উস্কানিমূলক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারী শিক্ষকরা নিজেরাই। অনেকেই বলছেন, “ডাল মে কুচ কালা”—অর্থাৎ, এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে।

হাজার কোটি টাকার লোভ ত্যাগ করেছি দেশের টানে

মোঃ বিল্লাল হোসেন : প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৮ এএম
হাজার কোটি টাকার লোভ ত্যাগ করেছি দেশের টানে

Oplus_131072

“অর্থ নয়, আপনাদের আস্থা–বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি”—এমনই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল। ইচ্ছা করলেই বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়নায় এসব দিকে তাকাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়।”

 

শনিবার (৬ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাস, গাংচর, চাটলী, রাজামেহার হাজীপাড়া ও মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি—কখনো দুর্নীতি করব না, আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের ভোটের অবমূল্যায়ন করব না।”

 

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “হাসিনা রাস্তায় গুলি করে যখন মানুষ মারছিল, তখন আপনারা আমাদের জন্য জায়নামাজে বসে দোয়া করেছেন। তাই অস্ত্র ছাড়াই ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। হাসিনার বিরুদ্ধে তরুণরাই জেগে উঠেছিল, আর পিছনে ছিলেন বাপ–চাচারা। এবারের নির্বাচনে শাপলা কলির পক্ষে প্রথমে তরুণরা এগিয়ে এসেছে, এরপর মা–চাচিরা এসেছেন, কিছুদিন পর বাবা–চাচারাও আসবেন।”

 

পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রশক্তির মেহেদী হাসান ও তানজিম হাসান মেহেদী।

 

গণসংযোগ শেষে বিকেলে তিনি সুবিল ইউনিয়নের ওয়াহেদপুরে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ এএম
সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে ডিজিটালি রাইটের এক সাম্প্রতিক সমীক্ষায়। ঢাকায় প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন সাংবাদিকের মধ্যে ৯ জনই শারীরিক হামলার আশঙ্কা করছেন। শুধু তাই নয়, নারী সাংবাদিকদের অর্ধেক যৌন হয়রানি এবং ৪০ শতাংশ যৌন নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছেন।

 

“উচ্চ ঝুঁকি, স্বল্প প্রস্তুতি : ২০২৬ সালের নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা” শীর্ষক এই জরিপে দেশের ১৯টি জেলার ২০১ জন সাংবাদিক অংশ নেন এবং ১০ জনের বিশদ সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণাটি উপস্থাপন করেন ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।

 

গবেষণার মূল ফলাফল :

 

– ৮৯% সাংবাদিক শারীরিক হামলার শঙ্কায়

– ৭৬% মৌখিক হেনস্থা এবং ৭১% ভয়ভীতির আশঙ্কা

– ৫০% নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হওয়ার আশঙ্কা

– ৭৫% সাংবাদিক অপপ্রচারের শিকার হওয়ার আশঙ্কা

– ৬৫% হ্যাকিংয়ের ঝুঁকিতে

– মাত্র ২৪% পেয়েছেন নিরাপত্তা প্রশিক্ষণ বা সরঞ্জাম

 

নারী সাংবাদিকরা অনলাইন নজরদারি ও হেনস্থার বিষয়ে বেশি উদ্বিগ্ন। অর্ধেকেরও বেশি সাংবাদিক মনে করেন, তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হতে পারে।

 

আরও উদ্বেগজনক তথ্য হলো, ৭৭% সাংবাদিকের প্রতিষ্ঠানে নেই কোনো স্পষ্ট ডিজিটাল নিরাপত্তা নীতিমালা। ৯০% সাংবাদিক শারীরিক হুমকির প্রধান উৎস হিসেবে রাজনৈতিক দল ও তাদের কর্মীদের চিহ্নিত করেছেন। নারী ও মফস্বল সাংবাদিকরা আইনশৃঙ্খলা বাহিনী ও উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকেও ঝুঁকির উৎস হিসেবে উল্লেখ করেছেন।

 

সাংবাদিকদের মতে, রাজনৈতিক ট্যাগিং, জনআস্থার সংকট, উগ্রবাদ, গণপিটুনি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অপপ্রচার—সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচন সাংবাদিকদের জন্য এক রক্তাক্ত বাস্তবতা হয়ে উঠতে পারে।

 

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে:

 

– দীর্ঘমেয়াদি শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ

– নিউজরুমে নিরাপত্তা প্রটোকল প্রণয়ন

– জেন্ডার-সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা

– জরুরি ও আইনি সহায়তা নিশ্চিতকরণ

 

আলোচনায় ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, “ঝুঁকি জানা সত্ত্বেও গণমাধ্যম মালিকরা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদাসীন। ফলে সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হয়।”

 

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফয়ো মিডিয়া ইনস্টিটিউটের এশিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর মারিয়া পিটারসন।

×
Skip to toolbar