শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

এটিএম মাজহারুল ইসলাম প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় ১০ গ্রেডে উন্নতির দাবিতে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ছিল।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের সদস্যরা।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে দেখা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালিত হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা স্বাভাবিকভাবে চলছিল।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি চলাকালে রোগীদের রক্ত পরীক্ষা, এক্সরে, সিটি স্ক্যান ও এমআরআই করাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এবং অনেক রোগী দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হন।

স্বাস্থ্যকর্মীরা দাবি করেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় তাদের পদমর্যাদা ১০ গ্রেডে উন্নীত করা হলে পেশাদার মান উন্নয়ন এবং সেবা প্রদান আরও কার্যকর হবে।

সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি পালনের সময় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, তাদের পদমর্যাদা বাড়ানো না হলে ভবিষ্যতেও আন্দোলনের পথ অব্যাহত থাকবে। এই কর্মসূচি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা সমাধানে একটি সংকেত হিসেবে ধরা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারকে দাবি জানানো হলেও তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

অন্যদিকে সাধারণ জনগণ জানিয়েছেন—স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটায় তারা ভোগান্তিতে পড়েছেন, তবে স্বাস্থ্য কর্মীদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে।

সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে নেতৃবৃন্দ বলেন—সরকার দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস না দিলে সারাদেশের ন্যায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

নবীনগরে সংবাদপত্রের বাতিঘর লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৪৬ পিএম
নবীনগরে সংবাদপত্রের বাতিঘর লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ অর্ধশত বছরেরও বেশি সময় সংবাদপত্র বিতরণ করে আসা বাহক ও সংবাদপত্রের বাতিঘর খ্যাত মরহুম লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) তার স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

 

মরহুমের একমাত্র সন্তান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নবীনগর প্রতিনিধি খান জাহান আলী চৌধুরী জানান, “আমার আব্বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই নবীনগরে সংবাদপত্র বিতরণ করতেন। মৃত্যুর আগের দিনও তিনি পাঠকদের হাতে পত্রিকা পৌঁছে দিয়েছিলেন। আমার আব্বার নামে এখনো পত্রিকার এজেন্ট চলছে। আমার আব্বার জন্য দোয়া করবেন।”

 

“মের্সাস লোকমান হেকিম চৌধুরী” নামের এজেন্ট ও লোকমান হেকিম চৌধুরীকে সবাই চিনতেন এক নামে। তিনি ছিলেন পাঠকদের কাছে পত্রিকার কাকা, ভাই। রোদ-বৃষ্টি কিংবা ধীর গতির যোগাযোগ ব্যবস্থার বাধা সত্ত্বেও তিনি নিয়মিত পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে দিতেন। তার হাত ধরেই নবীনগরে তৈরি হয়েছিল সংবাদপত্রের পাঠকগোষ্ঠী।

 

তার মৃত্যুবার্ষিকীতে নবীনগরের সাংবাদিকরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন, লোকমান হেকিম চৌধুরী ছিলেন সংবাদপত্রের বাতিঘর, যিনি পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে আলোকিত ভূমিকা রেখেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার প্রতিবাদে উত্তাল সমাবেশ

কুবি প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:০১ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার প্রতিবাদে উত্তাল সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে সমাবেশ করেছেন।

 

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

 

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল মমিন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারীর হাতে বিভাগীয় প্রধান হত্যার ঘটনাটি মর্মান্তিক ও নিন্দনীয়। রমজান মাসে এমন নির্মম ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বদলি-সংক্রান্ত অসন্তোষ থেকেই এই ঘটনা ঘটেছে। এটি দেশের আইন-শৃঙ্খলার পরিপন্থী একটি কাজ।” তিনি ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে মানসিক সক্ষমতা ও সাইকোলজিক্যাল টেস্টের গুরুত্ব তুলে ধরেন।

 

সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, “এধরনের হত্যাকাণ্ড আমাদের ভাবিয়ে তোলে আগামী দিনের শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে। নিয়োগ বাণিজ্য ও অনিয়মের কারণে অযোগ্য ব্যক্তিরা প্রবেশ করছে, যার ফলে অপেশাদার আচরণ ও এধরনের ঘটনা ঘটছে।” তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

 

প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, “আজ শিক্ষক হত্যা হয়েছে, কাল কর্মকর্তা, পরশু কর্মচারী, এরপর শিক্ষার্থী—এভাবে চলতে পারে না। আমরা চাই নিরাপদে কাজ শেষে ঘরে ফিরতে। আসমা সাদিয়া রুনা তার চার সন্তান রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটি শুধু একজন শিক্ষকের মৃত্যু নয় বরং দেশের শিক্ষাঙ্গনের জন্য বড় একটি আঘাত।” তিনি দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

প্রসঙ্গত, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে একই বিভাগের কর্মকর্তা ফজলুর রহমান ছুরিকাঘাতে হত্যা করেন। পরে তিনি লিখিত বক্তব্যে হত্যার বিষয়টি স্বীকার করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি ঘোষণা

দীপা রানি সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি ঘোষণা

পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াচ্ছে ২৩ দিন।

 

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে যথারীতি বিশ্ববিদ্যালয় খুলবে এবং ক্লাস ও অফিস কার্যক্রম চালু হবে।

 

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায়, ৬ ও ৭ মার্চ এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ৪ দিন বেশি ছুটি পাচ্ছেন। ফলে সব মিলিয়ে মোট ছুটি হচ্ছে ২৩ দিন।

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল কর্তৃপক্ষও পৃথক নোটিশ জারি করেছে। বিজয়–২৪ হল কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হল বন্ধ থাকবে। তবে ২৭ মার্চ সকাল ১০টা থেকে পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ছুটিকালীন সময়ে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে চাইলে গেইটে সংরক্ষিত রেজিস্টার খাতায় নাম ও প্রবেশের কারণ লিপিবদ্ধ করতে হবে।

 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও ছুটির সময় বন্ধ থাকবে। পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বাস সার্ভিসও বন্ধ থাকবে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাস সার্ভিস চালু থাকবে।

×
Skip to toolbar