১৭তম মিডিয়া কাপের জার্সি উন্মোচন, খেলা শুরু ৪ ডিসেম্বর
কুমিল্লার সাংবাদিক সমাজের সবচেয়ে বড় বার্ষিক খেলাধুলার আসর ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর জার্সি উন্মোচিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৬ দলের জার্সি উন্মোচনের মাধ্যমে এবারের টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আগামী ৪ ডিসেম্বর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বর্ণিল উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়াবে প্রতীক্ষিত এই টুর্নামেন্ট। সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার ১৬০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে পুরো জেলাজুড়ে ইতোমধ্যে টুর্নামেন্টকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক,
সি টি ভি নিউজ ২৪-এর সম্পাদক ওমর ফারুকী তাপস,
দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,
কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,
দপ্তর সম্পাদক গাজী সেলিম মুন্সী,
জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সভাপতি আবু রায়হানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অংশগ্রহণকারী দল ও অধিনায়ক
জার্নালিস্ট ইউনাইটেড – সাদিক মামুন (দৈনিক ইনকিলাব)
রিপোর্টার্স গ্লাডিয়েটরস – ইমতিয়াজ আহমেদ জিতু (দৈনিক আজকের কুমিল্লা)
নিউজ হান্টার্স – মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি)
মিডিয়া ওয়ারিয়র্স – জহিরুল হক বাবু (আরটিভি ও দৈনিক কালবেলা)
টিম ধর্মসাগর – আশিকুর রহমান (জাগরণী টিভি)
টিম গোমতী – জসিম চৌধুরী (মাই টিভি)
৪ ডিসেম্বর (বৃহস্পতিবার)
সকাল ৮টা: মিডিয়া ওয়ারিয়র্স বনাম জার্নালিস্ট ইউনাইটেড
দুপুর ১টা: গোমতী বনাম ধর্মসাগর
৫ ডিসেম্বর (শুক্রবার)
সকাল ৮টা: রিপোর্টার্স গ্লাডিয়েটরস বনাম নিউজ হান্টার্স
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।























