ফ্রান্সে বাস খাদে পড়ে বাংলাদেশি যুবক নি’হ’ত পরিচয় মিলছে না
Oplus_131072
ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাওসার আলম নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত সোমবার (৫ জানুয়ারি) সকালে ফ্রান্স-স্পেন সীমান্তবর্তী এক মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি ছিল ‘ফ্লিক্স বাস’। বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই কাওসার আলমসহ তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহত কাওসার আলমের মরদেহ বর্তমানে পুলিশি তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো স্বজন বা পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়নি।
ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ জানান, “দুর্ঘটনার পর কাওসারের মোবাইল ফোনটি আনলক অবস্থায় পাওয়া যায়। ফোন থেকে তার ছবি সংগ্রহ করা গেলেও স্থায়ী ঠিকানা, বয়স বা বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।”
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যদি কেউ কাওসার আলমকে চিনে থাকেন বা তার পরিবারের ঠিকানা সম্পর্কে জানেন, তাহলে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পেয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত পরিচয় নিশ্চিত হওয়ার পর দূতাবাসের মাধ্যমেই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।














