ডিবি সেজে অপহরণ, সেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫
Oplus_131072
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ভুক্তভোগী আশিদুল হক (৩৭) নিজেই থানায় মামলা দায়ের করলে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মিঠু (৩৬), সাজু মিয়া (২৮), তুহিন রেজা (৩০), জুলফিকার আলী (৩০) ও মোছাদ্দেক হোসেন (৩৫)। অভিযানে তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও সাড়ে পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু বলেন, “ব্যক্তির দায় দল নেবে না। দলে কোনো দুষ্কৃতকারীর জায়গা নেই। ঘটনার সত্যতা যাচাই করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
ফুলবাড়ী থানার ওসি শাহ মো. আব্দুল লাতিফ বলেন, “অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।














