ভিক্ষার টাকা সুদে লাগিয়ে কোটিপতি
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যস্ত শরাফা বাজারে লোহার বেয়ারিং লাগানো গাড়িতে বসে থাকা এক প্রতিবন্ধীকে দেখে অনেকেই ভাবতেন, তিনি নিঃস্ব ও সহানুভূতির যোগ্য। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই ব্যক্তির নাম মঙ্গিলাল—যিনি ভিক্ষার টাকা সুদে বিনিয়োগ করে এখন কোটিপতি!
সম্প্রতি নারী ও শিশু উন্নয়ন বিভাগের ভিক্ষুকবিরোধী অভিযানে মঙ্গিলালকে উদ্ধার করা হয়। ধারণা করা হয়েছিল, তিনি একজন কুষ্ঠরোগী ভিক্ষুক। কিন্তু তদন্তে বেরিয়ে আসে, মঙ্গিলালের রয়েছে তিনটি বাড়ি (একটি সরকারি বরাদ্দসহ), একটি মারুতি সুজুকি গাড়ি এবং তিনটি অটোরিকশা। এসব যানবাহন তিনি ভাড়ায় চালান।
মঙ্গিলাল ২০২১ সাল থেকে ভিক্ষা করে প্রতিদিন ৪০০–৫০০ রুপি আয় করতেন। তবে সেই অর্থ তিনি খরচ না করে স্থানীয় ব্যবসায়ীদের সুদে ধার দিতেন। সন্ধ্যার পর শুরু হতো তার ‘আসল ব্যবসা’—নিজেই সুদের টাকা সংগ্রহ করতেন। সরকারি হিসাব অনুযায়ী, তিনি প্রায় ৪–৫ লাখ রুপি ঋণ দিয়েছেন, যেখান থেকে দৈনিক এক থেকে দুই হাজার রুপি পর্যন্ত আয় করতেন।
নারী ও শিশু উন্নয়ন বিভাগের কর্মকর্তা দিনেশ মিশ্র জানান, মঙ্গিলালকে উজ্জয়নের সেবাধাম আশ্রমে স্থানান্তর করা হয়েছে। তার ব্যাংক হিসাব ও সম্পত্তি তদন্তাধীন রয়েছে। যেসব ব্যবসায়ী তার কাছ থেকে ঋণ নিয়েছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
সরকারি জরিপ অনুযায়ী, ইন্দোরে ৬ হাজার ৫০০ জন ভিক্ষুক চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জন ভিক্ষাবৃত্তি ছেড়েছেন এবং ১ হাজার ৬০০ জনকে পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে।




















