চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৫৭ লাখ টাকার ভারতীয় শাড়ি থ্রি পিস জব্দ
Oplus_131072
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক চৌদ্দগ্রামে পৃথক এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে আমানগন্ডা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনার সময় এ বিপুল মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩নং কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব কাপড় পাওয়া যায়।
জব্দকৃত মালামাল
উদ্ধারকৃত শাড়ি ও থ্রি-পিসের বাজারমূল্য আনুমানিক ৫৭ লাখ ৪৫ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রশাসনের বক্তব্য
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




















