ইতালি প্রবাসী নাছেরের আহ্বানে উঠান বৈঠক রূপ নিল জনসভায়
Oplus_131072
কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার নির্বাচনী এলাকা আসাদনগর ৭ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইতালি প্রবাসী আবু নাছের এর সার্বিক পৃষ্ঠপোষকতায় ধানের শীষ প্রতীক এর সংসদ সদস্য পদপ্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমকে বিজয়ী করতে তার নিজ বাড়িতে এই উঠান বৈঠক এক জনসভায় রূপ নেয়।
মাজহারুল ইসলাম মানিক ভুঁইয়ার সঞ্চালনায় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মাজহারুল ইসলাম ভুঁইয়া।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সরকার মাসুদ, আব্দুল মতিন ভুঁইয়া, ইতালি ফ্লোরেন্স বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান, জাপান প্রবাসী ব্রাহ্মণপাড়া প্রবাসী ফোরামের উপদেষ্টা দিদার হোসেন রাসেল, মালাপাড়া ইউনিয়ন কৃষকদলের শফিকুর রহমান বিডিআর, মালাপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ময়নাল হোসেন ও মাওলানা ওবায়দুল্লাহ।
আসাদনগর গ্রামের বিএনপি অঙ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক এই বৈঠকে অংশ নেন। বক্তারা ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড পেতে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের দল বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।















