মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় র্যাবের সাফল্য গাঁজা ইয়াবাসহ দুই কারবারি আটক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পৃথক দুটি অভিযানে মোট ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুইজন মাদক ব্যবসায়ী রুমা বেগম (৪০) ও ইকবাল হোসেন (৩২), কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে বিক্রি করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। র্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।













