Dracaena sanderiana হল মধ্য আফ্রিকার আদিবাসী Asparagaceae পরিবারের একটি ফুলের উদ্ভিদের প্রজাতি। এটি জার্মান-ইংরেজি মালী হেনরি ফ্রেডরিক কনরাড স্যান্ডারের নামে নামকরণ করা হয়েছিল। উদ্ভিদটি সাধারণত “ভাগ্যবান বাঁশ” হিসাবে বাজারজাত করা হয়।
হঠাৎ ইমেজিং সেন্টারে হাজির ডাঃ মোঃ আখতার হোসেন। অফিসের টবে ছিল একটি ভাগ্যবান বাঁশ গাছের চাড়া। দেখেই বলল এই গাছটি আমার ভালো লেগেছে।অফিস সহকারী ফয়সল অল্প সময়ের মধ্যে জোগার করে ফেলল দুটি চাড়া।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ এম আখতার হোসেনের চারা হাতে আনন্দিত-উচ্ছ্বসিত দেখা যায়।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল ২০২৩ খ্রিঃ) দুপুরে কুমিল্লা মহানগরীর ঝাউতলা জামানস ওয়ালিদাহ প্যালেসের নিচতলায় কুমিল্লা ইমেজিং সেন্টারে গাছের চারা হাতে তুলে দেন কুমিল্লা ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার।
এসময় উপস্থিত ছিলেন,এস কে আবিদুল হক, সংগীতা আক্তার প্রিয়া,মোঃ আল আমিন,ফয়সলসহ অনেকে।

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লাঃ