প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় র‍্যাব’র পৃথক অভিযানে গাঁজাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লায় পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ৫ এপ্রিল বুধবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার চাঙ্গিনী এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ একজন এবং পৃথক অন্য আরেকটি অভিযানে একই দিন ঐ থানার দলিবটগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ কেজি গাঁজাসহ একজনসহ মোট দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ জেলার সদর দক্ষিণ মডেল থানার নোয়াগ্রাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ বেলাল হোসেন (২২)এবং লালমাই থানার মাধবপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মোঃ মীর হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন