প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দেবীদ্বারের সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সম্মানে ইফতার

মোঃ বিল্লাল হোসেন :

কুমিল্লার দেবীদ্বারে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সম্মানে ইফতার আয়োজন করলেন জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়া

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সম্মানে ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে জিএফবি গ্রুপের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

দেবীদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন রুবেল এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার উপ-ব্যবস্থাপনা সম্পাদক অলিউল্লাহ্ তুহিন, ন্যাশনাল সার্ভে অরগানাইজেশন এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোজাফ্ফর আহমদ , দেবীদ্বার থানার অফিসার নাজমুল, দেবীদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুম, দেবীদ্বার প্রেসক্লাবের সহ-সভাপতি ফখরুল ইসলাম সাগর,সহ-সভাপতি ডা.এনামূল হক,এসএম মাসুদ রানা , যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, রাজনৈতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.মনিরুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মাহফুজ আহম্মেদ,আল ইসলাম হাসপাতালের পরিচালক সাংবাদিক মো.কামরুল হাসান, দৈনিক দেশবাংলা পত্রিকার ডেস্ক ইনচার্জ ও আমার বার্তা পত্রিকার অনুসন্ধানী বিভাগের রিপোর্টার মেহেদী হাসান রিয়াদ, সাংবাদিক আবুল বাশার, আব্দুল আলীম,মোঃ বিল্লাল হোসেন, রাসেল আল আমিন সরকার, কাইয়ূম ভুইয়া,শাহজালাল, শাহপরান,শরীফ উদ্দিন প্রমূখ।

এসময় অন্যান্ন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়ার ছোট ভাই মো. মাহবুর মোর্শেদ, মেরিট হোম স্কুলের অধ্যক্ষ একেএম মোরশেদ আলম, পরিচালক নূর আহমদ সরকার। এসময় এতিম শিশু, মাদরাসা শিক্ষার্থদের জন্য ইফতার সরবরাহ সহ নির্মান শ্রমিক, রিক্সা ও অটু রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। দোয়া পরিচালানা করেন দেবিদ্বার কেন্দ্রিয় জামে মসজিদের ইমামও খতিব মুফতি মাওলানা মো.আশরাফুল আলম ওবায়দি।

ইফতারের পূর্বে জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়ার প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনাসহ উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করা হয়। পরে মোনাজাত ও ইফতার গ্রহনের মধ্যে সভার সমাপ্তি হয়।

প্রিন্ট করুন