প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ফেনী সাংবাদিক ইউনিয়ন’র ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনী সাংবাদিক ইউনিয়ন’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফেনীর অভিজাত নবী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন ফেনী বড় মসজিদের পেশ ঈমাম মাওলানা হাফেজ মুহাম্মদ আবদুল্যাহ।

অনুষ্ঠানে ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, স্টার লাইনের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, এফইউজের নির্বাহী সদস্য ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রবিউল হক রবি, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আবুল কাশেম চৌধুরী, খেলাঘর সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু, নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের, চ্যানেল২৪’র জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,দৈনিক দুর্বার সম্পাদক ও দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক,ফেনীর ডাক সম্পাদক জিয়াউর রহমান হায়দার, মাসিক মৌলিক’র সম্পাদক নুরুল আবছার, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঞা, প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, এফইউজের কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ, আনন্দ টিভির ফেনী প্রতিনিধি জাফর উল্যাহ,দেশ রুপান্তর প্রতিনিধি শফিউল্লাহ রিপন।

আরো উপস্থিত ছিলেন, এফইউজের সদস্য এমএ কাপি দিদার, সিরাজ উদ্দিন দুলাল, এমরান পাটোয়ারী, সুরঞ্জিত নাগ, মুহাম্মদ মাসুম ভুঞা, মোঃ শাহ আলম, তোফায়েল আহম্মদ নিলয়, মোঃ সাহাব উদ্দিন, আউয়াল চৌধূরী, মোঃ আলাউদ্দিন, গাজী হানিফ, রাসেল চৌধুরী, আবদুল্যাহ আল মামুন, মোল্লা ইলিয়াছ সুমন, শেখ আশিকুন্নবী চৌধুরী সজিব, মো: জহিরুল হক খান, মোঃ ছালাহ উদ্দিন, আলা উদ্দিন সবুজ, মিরাজুল ইসলাম, নিমাই মজুমদার, আলাউদ্দিন আল হাসান, তবারক হোসেন প্রমুখ।

প্রিন্ট করুন