প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

জামায়াত নেতা রেজাউল নতুন রূপে লাকসামে

জামাল উদ্দিন স্বপন :

দীর্ঘদিনের নেপথ্যে থাকার পর জামাত নেতাকে প্রকাশ্যে দেখে কুমিল্লা জেলার লাকসামে এখন সরগরম আবহ। তাও আবার দেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতির সঙ্গে।

এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের ডাকসাইট নেতা। বৃহত্তর কুমিল্লার একনামে জামায়াতের নীতি নির্ধারক হিসেবে বহুল পরিচিত অধ্যাপক রেজাউল করিমকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ফেসবুকে দেখে নতুন করে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।

কুমিল্লা-৯ লাকসাম মনহরগঞ্জ থেকে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন রেজাউল করিম।

নিজ গ্রাম গোবিন্দপুরসহ লাকসাম কুমিল্লার মাল্টিপারপাসসহ নানামুখী ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। শত শত বিনিয়োগকারী তাদের লভ্যাংশ পাওয়াতো দূরের কথা মূল টাকা ফেরত পেতেই নাভিশ্বাস। সাক্ষাতের জন্য নেই কোন ঠিকানা। মোবাইল নাম্বার গুলো বন্ধ। এক সময়ের পরীক্ষিত কর্মীরাও তাদের নেতার দেখা সাক্ষ্য পাননা। কিছু কর্মীরা ভুলেই গেছেন তাকে। কিন্তু নেতার কাছে ব্যবসায়িক বিনিয়োগের টাকার মায়া ছাড়তে পারেনি।

১০ এপ্রিল ২০২৩ নবনির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সাথে জামায়াতের নেতা অধ্যাপক রেজাউলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তা দেখে লাকসামে হইচই কান্ড বেধে যায়।

তিনি কিভাবে কোন তরিকার মুরিদ হয়ে রাষ্ট্রপতির সান্নিধ্য লাভ করেন তা নিয়ে এখন লাকসামের রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার শেষ নেই।

প্রিন্ট করুন