প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

র‍্যাব’র অভিযান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লায় প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার মঠ পুষ্কুরণী এলাকায় অভিযান পরিচালনা করে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরাই গ্রামের মৃত নূর আহমেদ এর ছেলে মোঃ ইয়াকুব বশির (৩৬) এবং একই গ্রামের মৃত টুকু মিয়া এর মেয়ে শাহানা আক্তার (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন