প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামী স্বপন মিয়ার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষটি নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনাকারী সহকারী সরকারি কৌশলী (এপিপি) এডভোকেট মোঃ জাকির হোসেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১২ সালের ১৮ আগষ্ট কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বপন মিয়া তার স্ত্রী ফাতেমা বেগমকে (২৩) শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ওই বছরের ১৯ আগষ্ট নিহত ফাতেমার ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা করেন। পরে মামলার স্বাক্ষ্য প্রমান শেষে দোষী সাব্যস্ত করে আসামী স্বপন মিয়াকে মৃত্যদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী স্বপন মিয়া (৪২) কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর কৈজুরী এলাকার বাসিন্দা। সে নগরীর শাসনগাছা এলাকায় ভাড়া থাকতো।

প্রিন্ট করুন