কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত উপকারভোগী অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সামগ্রীর বিতরন করা হয়েছে৷
বুধবার(১৯ এপ্রিল)রাত ৯ টা থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে
আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পৌরসদরের দোনারচর, সদর উত্তর ইউনিয়নের গোলাপেরচর, গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ, ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের ভীকতলা ও লক্ষীপুর গ্রামে উপকারভোগী অসহায় ও হতদরিদ্র ২শত ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন,দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব). মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিনুল হাসান৷
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর ভূঁইয়া প্রমূখ৷ এসময় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবার গুলোর বিভিন্ন খোজ খবর নেন৷

আনিস রহমান খান :