প্রতিটি মানুষই চায় সুস্থ থাকতে।কেউ অসুস্থ হলে, সুস্থতার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। আল্লাহর কাছে রোগমুক্তির দোয়া করতে হয়। তার কাছে বলতে হয়, যেন তিনি সুস্থ করে দেন। মানুষ অসুস্থ হয়ে যখন দোয়া করে কিংবা অসুস্থ কারও জন্য দোয়া করে, তখন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। দোয়া পড়লে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে দ্রুত সুস্থতা দান করেন।
হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে।
এখন টিভির কুমিল্লা ব্যুরো অফিসের সিনিয়র ভিডিও জার্নালিষ্ট আব্দুল মমিন অসুস্থ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল ২০২২ খ্রিঃ) প্রথমে কুমিল্লার মুন হাসপাতালে নেওয়া হয়,এরপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন আবদুল মোমিন।পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
অপরদিকে আব্দুল মোমিনের সুস্থতা কামনা করেছেন সহকর্মী, বন্ধুবান্ধব,আত্বিয়স্বজনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি: