প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে বিকেলে গুলশান বাসভবন ফিরোজা থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়ি বহর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

প্রিন্ট করুন