প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

নিখোঁজ ফাহিমের জন্য কাঁদছে পরিবার

নিজস্ব প্রতিবেদক :

বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে ফাহিম নামের তের বছর বয়সি এক কিশোরের।

মঙ্গলবার (৯ মে) দুপুরে ফাহিমের সন্ধানে চেয়ে কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা ফারুক আহমেদ।

সোমবার বিকাল অনুমান ৩টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় ফাহিম। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ফারুক আহমেদের ছেলে। তারা বর্তমানে কুমিল্লার সিটি করপোরেশন ১৩ নং ওয়ার্ড দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকায় বসবাস করছেন।

ফাহিম কে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। মা মুন্নী বেগম কান্নায় কাতর হয়ে বারবার মূর্ছা যাচ্ছেন।

পরিবার জানিয়েছে, সোমবার বিকালে বাড়ির পাশে খেলতে যায় ফাহিম। এরপর আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি পরদিনই কুমিল্লা কোতয়ালি মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

ফাহিমের মা মুন্নী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ফাহিম প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেতো। আবার কিছুক্ষণ পর ফিরে আসতো। কিন্তু গতকাল আর ফেরেনি। ২৪ ঘণ্টা পার হলেও আমার ফাহিমের কোনও সন্ধান পাইনি। কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে এই চিন্তায় আমাদের সবার খাওয়া-দাওয়া বন্ধ হয়েছে।

এই সংক্রান্তে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় ফাহিমের বাবা ফারুক আহমেদ একটি সাধারণ ডায়েরি (জিডি) নং – ৭৬৯ তারিখ : ০৯/০৬/২০২৩ ইং দায়ের করেন।

প্রিন্ট করুন