প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

আইজিপি পুরস্কার পেলেন দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা

আনিসুর রহমান খান :

সাম্প্রতি দাউদকান্দি মডেল থানায় চাঞ্চল্যকর শিশু অপহরণ, মুক্তিপণ দাবি করা ও উক্ত শিশুকে ধর্ষণ করে শ্বাসরুদ্ধকরে হত্যা সংক্রান্ত অপরাধের আসামি গ্রেফতারসহ মামলার রহস্য উদঘাটন করায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা ও মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ নাজমুল হুসেনকে আইজিপি কর্তৃক পুরস্কার দেওয়া হয়।

১১ মে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা ও উপ-পরিদর্শক মোঃ নাজমুল হুসেনকে পুরস্কার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ) রাজন কুমার দাসসহ আরও অনেক।

প্রিন্ট করুন