প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :

মাদক পরিবহণ কাজে ব্যবহৃত সিএনজি জব্দ

কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটককুমিল্লায় ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ১৪ মে সোমবার রাতে জেলার চৌদ্দগ্রাম থানার বাবুচি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাবুচি বাজার গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে মুনাফ এর ছেলে কাজী সাব্বির হাসান (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি গাড়ি ব্যবহার করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা-চট্টগ্রাম মহাড়কের আনায়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন