প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দেবিদ্বারে রাজামেহার ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) বিকাল ৪ টার সময় রাজামেহার এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এই কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি৷

এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গাজী আসিফ বিন লতিফ, ইমরান হোসেন ইমু, মোহাম্মদ আল-আমিন সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ছাত্রলীগের কর্মীসভায় দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি বলেন, দেবিদ্বার উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন রাজামেহারের। আগামীতে রাজামেহার ইউনিয়নে ছাত্রলীগের ঘাটি তৈরী করতে ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবধ্য ভাবে কাজ করার আহব্বান জানান তিনি।

প্রিন্ট করুন