চট্টগ্রামে পুলিশ কনস্টেবল হত্যা মামলার দণ্ডিত আসামি মো. মনিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে নগরের হালিশহর থানার নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তার মো. মনির কুমিল্লার দেবীদ্বার থানার ফইয়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় বসবাস করতেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে নগরের আগ্রাবাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন চট্টগ্রাম নগর পুলিশের কনস্টেবল ফরিদ উদ্দিন। এ ঘটনায় ডবলমুরিং থানার তৎকালীন এসআই আমিনুল হক বাদী হয়ে মামলা করেন। ৭ মে তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন এবং অটোরিকশাচালক মনিরকে ১০ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা।

নিজস্ব প্রতিবেদক :