বাংলাদেশ সাংবাদিক সমিতি’র মুরাদনগর উপজেলা শাখা’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে দৈনিক আমাদের নতুন সময় মুরাদনগর প্রতিনিধি এন.এ মুরাদকে সভাপতি ও দৈনিক জনতা কুমিল্লা উত্তর প্রতিনিধি জাকির হোসেনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা কমিটির সভাপতি ইয়াসমীন রিমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুর রহমান, সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য ও মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ।
উক্ত কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার মো: হাবিবুর রহমান, দৈনিক সমাচারের শাহেদুল আলম শাহেদ, দৈনিক আমাদের অর্থনীতির এম.কে.আই জাবেদ, দৈনিক ভোরের কাগজের রায়হান চৌধুরী, দৈনিক সমাচারের নজরুল ইসলাম ও দৈনিক সমতল পাপিয়া সরকার।
কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র সহ সভাপতি সাপ্তাহিক আমোদের মমিনুল ইসলাম মোল্লা, দৈনিক একুশের বানী আনোয়ার হোসেন মোল্লা ও মো: মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক সারা বাংলা. কম আব্দুল্লাহ আল মেহেদী, সহ সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক পদে এশিয়ান টিভির আবুল বাশার, দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজের আজিজুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সরেজমিন বার্তা’র হাফেজ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক ভোরের সময়ের আক্তার হোসেন ভূইয়া।
উক্ত কমিটি শৃংখলা ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য তিন সদস্য একটি উপদেষ্টা টিম গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা দৈনিক আজকালের কুমিল্লা প্রতিনিধি শরিফুল আলম চৌধুরী, সাংবাদিক অধ্যাপক শাহ-আলম জাহাঙ্গীর ও দৈনিক সংবাদের সৈয়দ রাজিব আহমেদ।
কমিটির আরোও সদস্যরা হলেন, গৌরাঙ্গ দেবনাথ, আবু ইউসুফ, প্রিয়ন্ত মজুমদার, আব্দুল আলীম, জহিরুল ইসলাম, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, আনিছুর রহমান, সোহাগ মিয়া, মো: ছালাউদ্দিনসহ হাবিবুর রহমান সানি প্রমূখ।

রায়হান চৌধুরী, মুরাদনগর :