গতকাল কুমিল্লা মহানগরীর ১৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
কর্মী সভার উদ্বোধক ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক বৃন্দ।
কর্মী সভায় সভাপতিত্ব করেন রাজিউর রহমান রাজীব, যুগ্ন আহবায়ক কুমিল্লা মহানগর বিএনপি। কর্মী সভা শেষে ১৩ নং ওয়ার্ড বিএনপিতে রাজিউর রহমান রাজিবকে আহ্বায়ক ও আমির হোসেনকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন করেন মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

নিজস্ব প্রতিবেদক :