চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। গাজীপুর চৌরাস্তা এলাকার চন্দনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে।
ভোট কেন্দ্রের বাইরে সরব উপস্থিতি দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের। আবু সাইদ মন্ডল, ঘুড়ি মার্কা ও মোখলেস উদ্দিন চৌধুরী, ঠেলা গাড়ি মার্কার কর্মীরা স্লোগানে স্লোগানে উপস্থিতি জানান দিচ্ছেন। এছাড়াও আছেন আজমত উল্লা খান ও হাত পাখা মার্কার প্রার্থী গাজী আতাউর রহমানের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের নিভৃত করার জন্য সরিয়ে দিলেও ফের আসছেন তারা। তৈরি হয়েছে উত্তেজনা। অনেক ভোটার ভোট দিতে এসেও আশেপাশে অপেক্ষা করছেন।
মাকে নিয়ে ভোট দিতে এসেছেন সাইফুল খান। তিনি বলেন, চিৎকার, চেচামেচি শুনলাম তাই একটু দূরে আছি। শান্ত হলে যাব।
মা অসুস্থ কখন কি পরিস্থিতি হয়।
মো. আলাউদ্দিন বলেন, ভোট দেবার জন্যই আসলাম। অনেক লোকের ভিড় কখন কি হয় তাই অপেক্ষা করতেছি।

নিজস্ব প্রতিবেদক :