প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন হাইওয়ে পুলিশ

সংবাদ বিজ্ঞপ্তি :

শনিবার (২৪ জুন) অনুমান সাড়ে তিন ঘটিকার সময় হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই (নিঃ)/ খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই (নিঃ)/ লিটন ও সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউপিস্থ চকরিয়া কলেজ গেইট যাত্রীছাউনীর সামনে চট্টগ্রাম গামী লেনে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ লাইন বাসের যাত্রী আসামী ১) মোঃ আব্দুর রশিদ (২৮), পিতাঃ মৃত লুৎফর রহমান, মাতাঃ মোহছেনা বেগম, সাং-এরফান আলী মাস্টারের বাড়ি, দক্ষিণ গৌবিন্দেরখীল, ০৮ নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, থানাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম কে ধৃত করে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেটের ভিতর হইতে পলিথিনে মোড়ানো অবস্থায় ০৮ টি নীল রঙের প্যাকেটে সর্বমোট ১৫২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট করুন