প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

হাইওয়ে পুলিশের অভিযান : ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সংবাদ বিজ্ঞপ্তি :

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপরী হাইওয়ে থানার এসআই (নিঃ) সুমন তালুকদার, এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই সাড়ে ৯ ঘটিকার সময় উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কদলাতলী উঠনতি নামক স্থানে কক্সবাজারমুখী একটি খোলা ট্রাকের ড্রাইভিং সিট ও হেলপারের সিটের নিচে বিশেষ কায়দায় তৈরীকৃত প্যাকেটের মধ্যে হতে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা স্বাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

এসময় রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আয়নাল মিয়া (৪২), একই জেলার নয়োপুকুর গ্রামের মৃত সামাদ মিয়ার পুত্র মোঃ আব্দুর রাজ্জাক (৫২) কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট করুন