প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

স্ট্রোক করে কুবি শিক্ষকের মৃত্যু

এবিএস ফরহাদ, কুবি :

স্ট্রোক জনিত কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে কুমিল্লা মুন হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

তিনি বলেন, রাত আনুমানিক ৮টার সময় চাঙিনির ভাড়া বাসায় তিনি স্টোক করেন। পরে তাকে কুমিল্লা মেডিকেলে কলেজে নিয়ে যাওয়া হলে আইসিইউতে ভর্তির নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে মুন হসপিটালে নিয়ে আসা হলে আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। একলিমুর রেজাকে নড়াইলের নিজ বাড়িতে দাফন করা হবে বলে জানান তার স্বজনরা।

প্রিন্ট করুন