হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ফাজিলপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) নুর সোলেমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুলাই) দুপুর ১ টা ৪৫ ঘটিকার সময় ঢাকা-চট্রগাম মহাসড়কের নিসকুঞ্জরা নামক স্থানে ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস শাহী রেজিস্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো ব-১৫-০০৬৭) তল্লাশী চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেন।
আটক মাদক ব্যবসায়ী হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানার মহিষ খালিয়ূ পাড়া এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে আহম্মদ হোসেন (৩০)।
উক্ত ঘটনায় ছাগলনাইয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি :