হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মালুমঘাট হাইওয়ে থানার এসআই (নিঃ) জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ জুলাই) সাড়ে ৮ ঘটিকার সময় চট্রগাম-কক্সবাজার মহাসড়কের হাসিনাপাড়া নামক স্থানে চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী বাস সৌদিয়া রেজিস্ট্রেশন (চট্ট মেট্রো ব-১১-১৮৮৪) তল্লাশি চালিয়ে দুই মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেন।
আটক দুইজন পায়ে পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হৃীলা গ্রামের রবি আলমের স্ত্রী রুবিনা আক্তার (২৪), রামু থানা মাঝিরকাটা গর্জনিয়া গ্রামের মোঃ হেলালের স্ত্রী কারিশমা (২১)।
আটককৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি :