হাইওয়ে কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানার এএসআই (নিঃ) মোঃ মনির মিয়া সঙ্গীয়ফোর্স সহ মোবাইল ডিউটি করা কালে ব্রাহ্মনবাড়িয়া মডেল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে মামুন বাস কাউন্টারের সামনে থেকে শুক্রবার (২৮ জুলাই) দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
হাইওয়ে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মামুন বাস কাউন্টারের সামনে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার জন্য অপেক্ষামান দুই মহিলা যাত্রীর গতিবিধি সন্দেহ জনক হলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে।
এসময় তাদের তল্লাশি করে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানান এই গুলো ঢাকায় পাচার করার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নওয়াপাড়া খান বাড়ির মোঃ নুর ইসলামের স্ত্রী মোসাম্মদ সেলিনা (৪০), নরসিংদি জেলার মাধবদি থানার গঙ্গাচর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী মোসাম্মদ কুলসুম বেগম (৪০)।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি :